
মোঃ গোলাম জাকারিয়া
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে শীতের জ্যাকেটের আড়ালে বিশেষ কায়দায় পাচারের সময় ৫০ বোতল নেশার সিরাপ চকো প্লাসসহ একজনকে আটক করেছে বিজিবি। সোমবার রাতে উপজেলার চাঁনশিকারি সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তির নাম আশিক হোসেন (২০)। তিনি ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের ইউসুফ আলীর ছেলে।
বিজিবি অধিনায়ক জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল সীমান্ত পিলার ১৯৮/২-এস থেকে ৫০০ গজ ভেতরে চাঁনশিকারি গ্রামে অভিযান চালায়। এ সময় আশিকের দেহ তল্লাশী করে ৫০ বোতল নেশার সিরাপ চকো প্লাস পায় বিজিবি সদস্যরা। জ্যাকেটের আড়ালে বিশেষ ভেস্টে চকো প্লাসগুলো লুকিয়ে পাচার করছিলেন তিনি।
বিজিবি অধিনায়ক আরও বলেন- প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিক দীর্ঘদিন ধরে মাদকব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এব্যাপারে ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্