জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁদপুরে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের ব্যাপক অভিযান

মো কামাল হোসেন 
চাঁদপুর শহরে দ্রুত বেড়ে ওঠা কিশোর গ্যাং কার্যক্রম দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে সদর মডেল থানা-পুলিশ।
রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যার পর শহরের গুরুত্বপূর্ণ এলাকাজুড়ে চলে পুলিশের সাড়াঁশি অভিযান। এতে কিশোর গ্যাং ও সংশ্লিষ্ট অপরাধে সন্দেহভাজন মোট ৪৫ জনকে আটক করা হয়।

ওসি মো. বাহার মিয়া জানান, দীর্ঘদিন ধরে কিশোর অপরাধ ঠেকাতে মাঠ পর্যায়ে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় শনিবার রাতে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিদের পরিচয়

৩০ জন—স্কুল ও কলেজের শিক্ষার্থী

১৩ জন—জুয়া খেলায় জড়িত

১ জন—ওয়ারেন্টভুক্ত আসামি

১ জন—মাদকাসক্ত


ওসি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে কারও বিরুদ্ধে মামলা বা গুরুতর অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রকৃত অভিভাবকদের উপস্থিতিতে কাউন্সেলিং, মুচলিকা ও জিম্মায় মুক্তি দেওয়ার প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

কিশোর অপরাধ দমনে পুলিশের কড়া অবস্থান

চাঁদপুর শহরে কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে নিয়মিত টহল ও হঠাৎ অভিযানের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে পুলিশ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দতে গণভোট বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

1

শ্রীমঙ্গল পর্যটন খাতে নতুন সংযোজন ‘ঘোড়ার গাড়ি’

2

হাদির ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

3

খুবই অস্বাস্থ্যকর’ দূষণে ঢাকার বাতাস, AQI সূচকে মান ২৬৬

4

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে যথাক্রমে ১০০০০ টাকা ও ৩০০ টাকা

5

বেনাপোল দিয়ে ভারত থেকে ১৩ হাজার ৫২৮ মেট্রিকটন চাল আমদানি

6

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে পদায়নের ২৯ দিন পরেই প্রত্যা

7

রোলার চাপায় শিশুর করুণ মৃত্যু

8

ওসমান হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক

9

ময়মনসিংহে শহীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

10

সাভারে পার্কিংয়ে রাখা বাসে আগুন, গুলি বর্ষণ

11

নিয়োগ নিয়ে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে genarel dairy

12

সদর উপজেলায় দারুল মোস্তফা মাদ্রাসা মসজিদের শুভ উদ্বোধন

13

প্রিপেইড মিটার লাগাতে জনতার রোষানলে পালালো নেসকো'র কর্মচারী

14

রাজিবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোক

15

আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু হয়েছে

16

বারহাট্টায় ৩১ দফার প্রচারণা ও ধানের শীষে ভোট চেয়ে বাইসাইকেল

17

চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারেক রহমানের সমাবেসে বিএনপি নেতা

18

গোপালগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ: ভোটের মাঠে ৮ প্রার্থী, জমে উ

19

বাগেরহাটে কারাগার থেকে ২৩ ভারতীয় জেলের মুক্তি

20