জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁদপুরের ‘ওয়ান মিনিট’ মিষ্টিতে অবাঞ্ছিত অতিথি, তিন প্রতিষ্ঠানে জরিমানা

মো কামাল হোসেন 
চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী মিষ্টি প্রতিষ্ঠান ‘ওয়ান মিনিট’-এর মিষ্টি তৈরীর শিরাতে পোকা ও সিগারেটের অংশ পাওয়া গেছে। এ ঘটনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তিন প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে।

প্রেসক্লাব সড়কে সোমবার দুপুরে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন। অভিযানে তিনটি প্রতিষ্ঠান ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে শাস্তি পায়।

‘ওয়ান মিনিট’ – মিষ্টির শিরার মধ্যে পোকা ও সিগারেটের অংশ পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা।

ইউনিক ফার্মার – ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় ও অনুমোদনবিহীন কাশের চকলেট বিক্রয়ের অপরাধে ৮ হাজার টাকা জরিমানা।

রেড রোজ কসমেটিকস – বিদেশি পণ্যের স্টিকার না থাকার কারণে ৮ হাজার টাকা জরিমানা।


মালিকরা অভিযানের সময় প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে তারা এই ধরনের অনিয়ম আর করবেন না। এছাড়া স্থানীয় বাজার ও অন্যান্য প্রতিষ্ঠান পর্যবেক্ষণ করতে নিয়মিত মনিটরিং চালানো হবে। জনসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও 
পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সহায়তা প্রদান করে।

অধিদপ্তর জানায়, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তা অধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর হেরোইন বাহক হত্যা মামলায় পুলিশকে বাঁচাতে বিলম্বিত চ

1

চাঁদপুরের ‘ওয়ান মিনিট’ মিষ্টিতে অবাঞ্ছিত অতিথি, তিন প্রতিষ্ঠ

2

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মনিপুরি সম্প্রাদায়ের ধর্মীয় উৎব মহা

3

গোপালগঞ্জে শতাধিক আওয়ামী লীগ কর্মীর বিএনপিতে যোগদান

4

গলাচিপায় জৌনপুরী খানকা মাঠে বিশাল আলোচনা সভা ও র‍্যালি ঐক্য

5

নওগাঁর পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ মাদকসেবীকে জেলহ

6

বীর মুক্তিযোদ্ধ এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি

7

পানছড়ি সীমান্তে ৩ বিজিবির অভিযানে দেড় লক্ষ টাকার চোরাচালানী

8

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন

9

ডাসারের -বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,তারুণ্যের উৎসব উৎযাপন

10

চাঁপাইনবাবগঞ্জে ১০ম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার

11

ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া

12

তালাবদ্ধ কয়রার উত্তর বেদকাশী উপস্বাস্থ্য কেন্দ্র ;সেবাবঞ্চি

13

১৬ডিসেম্বর মহান বিজয় দিবস

14

সঠিকভাবে যাকাত দিলে কাউকে যৌনকর্মকে পেশা হিসেবে নিতে হতো না:

15

লোহাগাড়ায় উচ্চ আদালতের আদেশ বঙ্গের অভিযোগ উঠেছে

16

বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার দি

17

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৌহিদ গ্রুপের বাড়িতে অভিযান, মিলল এ

18

ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধ নির্মাণের লক্ষে গণশুনানী অনুষ্ঠিত

19

কালিয়াকৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবি

20