জি,এম, নাজমুল আরিফ
প্রকাশঃ 13-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

চরম অব্যবস্থাপনায় সাতক্ষীরায় এনসিপির পথসভা, হাসপাতালে ১৫ সাংবাদিক

সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে ঘিরে চরম অব্যবস্থাপনা, তীব্র গরম, হুড়োহুড়ি আর ঠেলাঠেলি। মাঝে পড়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন ১২ সাংবাদিকসহ বেশকিছু শিক্ষার্থী। শনিবার (১২ জুলাই) দুপুরে শহরের আসিফ চত্বরে এ ঘটনা ঘটে।
অসুস্থ সাংবাদিকরা হলেন, যমুনা টেলিভিশনের আকরামুল ইসলাম, এখন টিভির আহসান রাজীব, নিউজ টুয়েন্টিফোরের মনিরুল ইসলাম মনি, ঢাকা পোস্ট.কমের ইব্রাহিম খলিল, ক্যামেরা পার্সন ইয়ারুল ইসলাম, মাসুদ রানা মনা, সাংবাদিক জাহাঙ্গীর সরদার, গাজী হাবিব, ইদ্রিস আলী, রেজাউল করিম, বিপ্লব হোসেন, হাবিবুর রহমান সোহাগ, তাইজুল ইসলাম, আবু জাফর, ইদ্রিস আলী। এছাড়া বেশ কিছু শিক্ষার্থীও অসুস্থ হয়েছেন বলে জানা গেছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মীর মাহফুজ বলেন, তীব্র গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে একের পর এক মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। অনেককে সম্পূর্ণ ক্লান্ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ৭-৮ জনকে ওয়ার্ডে ভর্তি করা হয়। বাকিরা কিছুটা সুস্থ হলে ছেড়ে দেওয়া হয়েছে।
সাংবাদিকদের অভিযোগ, প্রস্তুতি পরিকল্পনা ছাড়াই দায়িত্বশীলরা পথসভার আয়োজন করেছেন। আজ তাপদাহের মাত্রা ছিল ৩৮ ডিগ্রীর কাছাকাছি। স্টেজে কেন্দ্রীয় নেতাদের বসার জায়গাও ছিল না। তিব্র তাপদাহ থাকায় কেন্দ্রের নেতারাও খুব অল্প সময়ের মধ্যে পথসভা শেষ করেন। এই পরিস্থিতির মধ্যে হাসনাত আব্দুল্লাহ্ বক্তব্য দেননি। হাজারো শিক্ষার্থীর হুড়োহুড়িতে ছিল তিব্র বিশৃঙ্খলা, কোন ব্যবস্থাপনা ছিল না। একদিকে তাপদাহ অন্যদিকে হুড়োহুড়ির মধ্যে পড়ে একে একে সাংবাদিকরা অসুস্থ হয়ে পড়েন


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৈলকুপায় ৪ টি ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা আদায়

1

ছাতক পৌরসভার সাবেক মেয়র কালাম চৌধুরী আটক

2

ইসলামপুরের নাপিতের চর সড়কে ‘মরণফাঁদ’: গালপুরা ব্রিজে আবারও ট

3

নবাবগঞ্জ কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

4

শার্শায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা

5

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মির্জা ফয়সল আম

6

দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় কুলিয়া ইউনিয়ন বিএনপি ও কৃষ

7

জাল জন্মনিবন্ধনে গ্রাম পুলিশ নিয়োগ

8

টাঙ্গাইলে দুই মাদক বিক্রেতার কারাদন্ড

9

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন সদস্যদের বরণ

10

দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেলের গেজেট না হলে কঠোর কর্মসূচির

11

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা জুড়ে তিন ফসলি ধানি জমিতে চলছে অবাধে

12

পটুয়াখালীতে ইয়াবাসহ একজন গ্রেপ্তার

13

৮- দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন শরীফ আব্দুল জলিল.

14

মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে কোরআন শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত

15

বিনাজুরী জুড়ে ঈদের আমেজ

16

তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

17

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ০৬ নেতার পদত

18

জার্নালিস্ট এসোসিয়েশন অফ কিশোরগন্জ এর কমিটি ঘোষনা

19

সরাইল ও আশুগঞ্জে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী: এস এন তরুণ দে'

20