জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে সিটিজেনস্ ফোরাম মহানগর কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

আহমদ উল্লাহ।।

অদ্য ২২/০৯/২০২৫ খ্রি. বিকাল ৩.০০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস শেডে সিটিজেনস্ ফোরাম এর মহানগর কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম মহোদয়। উক্ত আলোচনা সভা সঞ্চালনের দায়িত্ব পালন করেন সিএমপি'র উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোঃ রইছ উদ্দিন।
কমিশনার মহোদয় তাঁর বক্তব্য শুরুতে সিটিজেনস্ ফোরামের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় তিনি মহানগর কমিটির নেতৃবৃন্দ সাথে মতবিনিময় করেন এবং তাদের কথা শোনেন। কমিটির নেতৃবৃন্দ এই সময় তাদের বক্তব্যে মহানগরের বিভিন্ন সমস্যা ও সমাধানের কথা তুলে ধরেন।
সভাপতি মহোদয় বলেন, চট্টগ্রাম একটি ঐতিহ্যবাহী ও প্রাণবন্ত নগরী। এ শহরের নিরাপত্তা, শৃঙ্খলা ও উন্নয়ন শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এর জন্য নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে। পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক বিশ্বাস, আস্থা ও সহযোগিতা যত দৃঢ় হবে, ততই আমরা একটি নিরাপদ, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ চট্টগ্রাম গড়ে তুলতে সক্ষম হব।
তিনি মাদক বিরোধী কর্মসূচি ও ট্রাফিক নিয়ন্ত্রণ সহ পথ শিশুদেরকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে সিটিজেনস্ ফোরামের সদস্যদের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করার আহ্বান করেন।
তিনি আরো বলেন, সামনে শারদীয় দুর্গাপূজা।  এ উৎসবকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সিএমপি বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে। চট্টগ্রামে এবার দুর্গাপূজা সকলের অনুকরণীয় ও শান্তিপূর্ণভাবে পালিত হবে। তিনি সবাইকে সম্প্রীতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে উৎসবকে সফল ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ আসফিকুুজ্জামান আকতার; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (স্টেট অ্যান্ড বিল্ডিং) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); সিটিজেনস্ ফোরাম চট্টগ্রাম মহানগর কমিটির প্রধান পৃষ্ঠপোষক জনাব মোঃ আব্দুল মালেক; আহ্বায়ক জনাব মোহাম্মদ মশিউল আলম স্বপন; সদস্য সচিব জনাব ডাঃ আবু নাছেরসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; সিটিজেনস্ ফোরাম মহানগর কমিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের শিক্ষা ও সাংস্কৃতিক মনির

1

পোস্টাল ব্যালটে ভোট নিবন্ধনের সময়সীমা শেষ, সাড়ে ১৫ লাখ ভোটা

2

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২০ (বিশ) গাঁজা উদ্ধার; প্রাইভেটকার

3

যশোর-১ শার্শা আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন প্রার্থী

4

পার্বতীপুরে শীতের তীব্রতা বৃদ্ধি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

5

চাঁপাইনবাবগঞ্জে কারিগরি শিক্ষা প্রসারে আউটরিচ ক্যাম্পেইন অনু

6

কালিয়াকৈরে যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

7

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ‘হাঁস’ প্রতীক চান রুমিন ফারহানা

8

খুলনার কয়রায় গণসংযোগে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল ক

9

চিতলমারীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

10

কালিগঞ্জে ইউএনও অনুজা মণ্ডলকে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

11

পোরশায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পূর্ব প্রস্তুতি সভা অনু

12

ঝিনাইদহে ২৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

13

ইরানে মুদ্রা সংকটে টানা বিক্ষোভ সরকারি ভবনে হামলার চেষ্টা

14

চিলমারীতে মহান বিজয় দিবস উদযাপিত

15

আরিফুজ্জামান(মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়

16

মহাকালের সমাপ্তি বেগম জিয়ার সমাধি

17

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশী যুবকের ল

18

মাত্র ২০ বছর বয়সে ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি

19

টুঙ্গিপাড়ায় মুরগি দেওয়ার প্রলোভনে প্রতারণা

20