জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের এমবিবিএস ১২তম ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি) এর এমবিবিএস ১২তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম মঙ্গলবার সকালে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এর গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. একেএম ফজুলল হক, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. এটিএম রেজাউল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটি এন্ড হেলথ এর সেক্রেটারী ও কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুহাম্মদ মুসলিম উদ্দিন সবুজ। এনাটমি বিভাগের সহযোগী অধ্যাপক ও ফেইজ-০১ কো অর্ডিনেটর ডা. তৌহিদা নাহিন এবং ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জুয়াইরিয়া রেজওয়ানার সঞ্চালনায় ওরিয়েন্টেশন প্রোগ্রামে আরো বক্তব্য রাখেন এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হাবিব খান, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আসমা কবির সোমা, বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সালাউদ্দিন শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নবীন ছাত্রদের উদ্দেশ্যে বলেন- শিক্ষার্থীদের মনে রাখতে হবে, শুধু পেশাগত দক্ষতা একজন চিকিৎসককে পূর্ণতা দেয় না। একজন প্রকৃত ডাক্তার হতে হলে দরকার মানবিকতা, সহমর্মিতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা। তোমরা এখন চিকিৎসাশাস্ত্রের প্রথম ধাপে পা দিলে—এই পথ কঠিন, তবে মহৎ। এই পথের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকবে হাজারো মানুষের নির্ভরতা, বিশ্বাস ও আশা। সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে হলে চিকিৎসার সঙ্গে সঙ্গে হৃদয়ে ধারণ করতে হবে মানবিক মূল্যবোধ।
“একজন রোগীর কাছে একজন চিকিৎসক শুধু একজন পেশাজীবী নন—তিনি ভরসার প্রতীক। যখন কেউ ব্যথায় কাতর, অসহায়, তখন একটুকু সহানুভূতির কথা, একটি ভরসার হাত অনেক বড় ঔষধ হয়ে ওঠে। রোগীর প্রতি দয়াশীল ও দায়িত্বশীল আচরণ একজন ডাক্তারের সবচেয়ে বড় গুণ। তাই আমি আশা করি, তোমরা এমন চিকিৎসক হবে যারা শুধু ওষুধ দেবে না, বরং মানুষের হৃদয়ে ভালোবাসা ও আস্থা স্থাপন করবে।”
মেয়র আরো বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ, আগামী প্রজন্মের নেতৃত্ব তোমাদের হাতেই। এই শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের শিখতে হবে শুধু পঠিত পাঠ নয়, শিখতে হবে মানুষের পাশে দাঁড়ানো, সংকটে সঙ্গী হওয়া, ন্যায়ের পক্ষে থাকা। আমি চাই তোমরা এমন এক প্রজন্ম তৈরি করো, যারা চিকিৎসার মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে, এবং মানবিক মূল্যবোধের অনন্য উদাহরণ হয়ে উঠবে।”
বিশেষ অতিথির বক্তব্যে গভর্নিং বডির চেয়ারম্যান ডা. ফজলুল হক বলেন- এ প্রতিষ্ঠান মেডিকেল শিক্ষা ও সেবায় এতদঞ্চলে গুনগত মান ও সমাজসেবার মাধ্যমে চরম উঃকর্ষতা সাধন করেছে। এই প্রতিষ্ঠানের যারা স্বপ্নদ্রষ্টা তারা কোন ব্যবসায়িক উদ্দেশ্যে এ প্রতিষ্ঠান তৈরি করেনি। একটি উন্নত নৈতিকতা সমৃদ্ধ মানবিক চিকিৎসক তৈরির মাধ্যমে পরকালীন কল্যাণ হাসিলই ছিল তাদের মূল উদ্দেশ্য। চট্টগ্রামের এ স্বনামধন্য মেডিকেল তোমাদের স্বাগতম। আশা করি দেশপ্রেম ও মানবিকতায় উজ্জীবিত হয়ে আগামীর বৈষম্যহীন বাংলাদেশের চিকিৎসা খাতে তোমরাই নেতৃত্ব দিবে। তোমাদের ও তোমাদের অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই প্রতিষ্ঠানকে তোমাদের ক্যারিয়ার গঠনের সহায়ক হিসেবে নির্বাচনের জন্য।
১২ তম ব্যাচে গরীব ও মেধা কোটাসহ ১৮ জন ছাত্র ও ৪২ জন ছাত্রী সর্বমোট ৬০টি আসনে ভর্তি নেয়া হয়। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে ০২ জন ও অভিভাবকদের পক্ষ থেকে ০২জন বক্তব্য রাখেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

1

আজ ৮ই ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস

2

আ.লীগ ছাড়া নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে: জাপা মহাসচ

3

কুয়েতে রেলওয়ে স্টেশনের নকশার কাজ সম্পন্ন যাওয়া যাবে উপ সাগরী

4

রাজশাহী জেলার তামাক নিয়স্ত্রণ ও বাস্তবায়নে লফস’র সভা অনুষ্ঠি

5

রায়গঞ্জে কৃষকদের সঙ্গে সরিষা চাষের উপর উঠান বৈঠক অনুষ্ঠিত

6

কেশবপুরে টেন্ডার ছাড়াই ভূমি অফিসের গাছ কর্তন

7

সীমান্ত এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই

8

কাজিপুরে সেলিম রেজার পক্ষে নারীদের সরব উপস্থিতি

9

রায়গঞ্জে অবৈধ জর্দা ফ্যাক্টরিতে অভিযান ও জরিমানা আদায়

10

ঋণের বোঝা আর মানসিক যন্ত্রণায় প্রাণ গেল তিন সন্তানের জননীর

11

ঠাকুরগাঁও কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির অচলাবস্থা আগাছা

12

সরাইলের পাকশিমুলে সহোদর ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

13

নান্দাইলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস

14

নাসির নগরে কৃষকের রহস্যজনক মৃত্যু

15

নিরাপত্তা শঙ্কায় দুপুর ২টা থেকে বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্ট

16

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ

17

নিজ এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

18

হাড়কাঁপানো শীতেও উত্তাল শাহবাগ: 'হাদী মানে আজাদী' স্লোগানে ম

19

হাউজবিল্ডিংয়ে ফুটওভার ব্রিজের সিঁড়ি বন্ধের সিদ্ধান্তে জনদুর্

20