জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে নদী ও সাগরে ডাকাতি করা সংঘবদ্ধ চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

এমদাদুল হক মুনতাসির।।

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ জলদস্যু চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে এ অভিযান চালানো হয়।
এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র, লুণ্ঠিত মোবাইল ফোন ও ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ফিশিং বোট জব্দ করা হয়েছে।
নৌ পুলিশ জানায়, কোতোয়ালী থানার পুরাতন ফিশারিঘাটের ১ নম্বর লোহার ব্রিজসংলগ্ন কর্ণফুলী নদীতে দুটি ফিশিং বোটে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আসিফ উদ্দিন তামিম (২২), মো. ফাহাদ আহম্মদ (২০), তাপস ধর (২৫), পরিমল সাহা (৪৮), মো. নবী (২৮), মো. রাজিব (২৫), মো. হৃদয় (২০) ও বোটের মাঝি হরি চন্দ্র দাস (৪০)। তবে তাদের সহযোগী অন্তত আরও ১০ থেকে ১১ জন নদীতে লাফিয়ে পালিয়ে যায়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার সাঈদ ইবনে রেজা। তার সঙ্গে ছিলেন এসআই আরিফুল আলম ও এসআই বিকাশ সাহা। এ সময় দুটি বোটের ভেতর থেকে রামদা, লোহার হাতলযুক্ত দা, বল্লম, তলোয়ার, রড, শাবল, হুকসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে হরি চন্দ্র দাসকে নগরের সদরঘাটের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে আরও একটি চাইনিজ কুড়াল, ছয়টি অ্যান্ড্রয়েড ফোন, চারটি বাটন সেট মোবাইল ও ছয়টি রকেট প্যারাস্যুট ফ্লেয়ার জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা এর আগে সন্দ্বীপ, হাতিয়া, কুমিরা চ্যানেল, পতেঙ্গা ও কর্ণফুলী নদীতে একাধিকবার ফিশিং বোটে ডাকাতি করেছে। তারা অস্ত্র প্রদর্শন করে জেলে ও শ্রমিকদের কাছ থেকে মাছ, জাল, মোবাইল ফোন ও নগদ অর্থ লুটে নিত। আতঙ্ক সৃষ্টি করতে রকেট ফ্লেয়ারও ব্যবহার করত বলে জানিয়েছে পুলিশ।
নৌ পুলিশের চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন বলেন, “এটি একটি সংঘবদ্ধ ডাকাতচক্র। তারা দীর্ঘদিন ধরে সাগর ও নদীতে ডাকাতি চালিয়ে আসছিল। অভিযান চালিয়ে চক্রটির গুরুত্বপূর্ণ সদস্যদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।”
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরৎ কালে অপ্রত্যাশিত বর্ষণে বিপর্যস্ত নিয়ামতপুর

1

বগুড়ায় ওয়াজ মাহফিলে খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন এইচ এস মাফ

2

রাজনৈতিক কর্মকাণ্ডে বিসিসি কর্মচারীদের না জড়ানোর নির্দেশ

3

সেনবাগে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

4

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি কর্মকর্তার নির্দেশে পরিচ্ছন্নতা অভি

5

বেনাপোল বন্দর দিয়ে ১৮ হাজার টন চাল আমদানি

6

বেলকুচিতে বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

7

রামদেবপুর নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা উদ্বোধন

8

ডিলারের সার দুর্নীতি নিয়ে ভুগান্তিতে কৃষক

9

সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলে

10

কিশোরকণ্ঠ বৃত্তি পুরস্কার পেল তানোর–মোহনপুর

11

আইপিএলে হঠাৎ আলোচনায় ব্যাটের সাইজ, পরীক্ষায় ফেল নারিন-নরকিয়া

12

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা আশার উদ্যোগ

13

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি শহিদ রাকিবুলের বাবা-মা

14

ধর্মপাশা - মধ্যনগরে বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ

15

এনটিআরসিএ নিয়োগ চক্রের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক শিক

16

নোয়াখালীতে নকলে ধরা খেয়ে বিদ্যালয়ের শৌচাগারে স্কুলছাত্রীর আত

17

মাধবপুরে স্বামীর হাতে স্ত্রী খুন বালুর স্তূপ থেকে লাশ উদ্ধার

18

জামালপুরে হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে হুমায়ূন আড্

19

চাঁপাইনবাবগঞ্জে আসছে নেশার জন্য ব্যাথার ঔষধ ট্যাপেন্টাডল

20