জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঘুষ নিয়ে লকাপের আসামি ছাড়লেন এস আই

মোঃ এনামুল হক বিপ্লব 
 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক পিপিএম (এসআই) আনোয়ার এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, থানার লকাপে দুই ব্যক্তিকে আটকে রেখে তার পরিবারের কাছ থেকে ৪০ হাজার টাকা আদায় করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

ভুক্তভোগী ওই দুই ব্যক্তি হলেন, মো: সুজন মিয়া পিতা আব্দুল হামিদ গ্রাম নেচটা থানা,জেলা, জামালপুর। 
অপর ব্যক্তি মো: গফফার হোসেন পিতা, মো: সমু গ্রাম, থানা, পলাশবাড়ি জেলা, গাইবান্ধা। উভয়ে বর্তনান আশুলিয়ার ভাদাইল শিরু মার্কেট এলাকার বাসিন্দা। 

ভুক্তভোগীর পরিবার জানায়, কোনো মামলা কিংবা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই ওই ব্যক্তিদের আশুলিয়া থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাদের কয়েক ঘণ্টা থানার লকাপে আটকে রাখা হয়। একপর্যায়ে তাদের ছেড়ে দেওয়ার শর্তে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, টাকা না দিলে ওই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেওয়া হয়। নিরুপায় হয়ে পরিবারের সদস্যরা ৪০ হাজার টাকা প্রদান করলে ওই ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়।

থানার লকাপে আটকে রেখে টাকা আদায়ের বিষয়ে ভুক্তভোগী সুজন মিয়া বলেন,  
সিরু মার্কেটে আমার একটি অটো রিকশার গ্যারেজ রয়েছে। কিছু দিন পূর্বে আমার গ্যারেজের একজন রিকশা চালক গফফার ভাইয়ের ছেলে একটি সেকেন্ড হ্যান্ড ব্যাটারী চালিত রিকশা কিনে আমার গ্যারেজে রেখে যান। দুইদিন পর আশুলিয়া থানার এস আই আনোয়ার এসে বলেন গাড়িটি চোরাই গাড়ি। 
এটি মিরপুর থেকে চুরি করে আনা হয়ছে। একথা বলেই আমাকে হাতকড়া পরিয়ে ফেলে। পরে আমি গফফার ভাইকে লোক মাধ্যমে ডেকে আনলে তাকেও হাতকড়া পরিয়ে ফেলে। একপর্যায়ে আমাদের কাছে মোটা অংকের টাকা দাবী করে। চুরি না করেও কেনো টাকা দিতে হবে জানতে চাইলে আমাদের থানায় নিয়ে লকাপে ৪ ঘন্টা আটকে রাখে। সেখানেও মোটা অংকের টাকা দাবী করে। নিরুপায় হয়ে দুই জনে ৪০ হাজার টাকা দিয়ে বাহির হয়ে আসছি। 

ভুক্তভোগী গফফার বলেন রিকশাটা আমার ছেলে কিনেছে এখানে আমার কি অপরাধ।তবুও আমাকে থানায় আটকে রেখে ২০ হাজার টাকা নিয়েছে। আমি গরিব মানুষ সুদের উপর টাকা নিয়ে দিয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীর এক স্বজন বলেন,
“আমাদের কোনো উপায় ছিল না। ভয় দেখিয়ে টাকা আদায় করা হয়েছে।”

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তারা বলছেন, থানার ভেতরে এমন ঘটনা ঘটলে তা পুলিশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রশ্নের মুখে পড়ে।

লকাপে আটকে রেখে ঘুষ বানিজ্যর বিষয়ে এস আই আনোয়ার এর কাছে জানতে চাইলে তিনি অফিসিয়ালী বক্তব্য দেননি , তবে খোশগল্পে বলেন লাকাপে না তাদেরকে নারী শিশু ডেক্সে রাখা হয়েছিল। আর ৪০ হাজার নয় ৩৫ হাজার টাকা লেনদেন হয়েছে। আমার হাত দিয়ে আমি কোন টাকা পয়সা নেইনি, আমি শুধু ৫ হাজার টাকা পেয়েছি।  

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)- রুবেল হাওলাদার এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়ে দায় এড়িয়ে বলেন,
“এ ধরনের কোনো ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না। আমাকে আনোয়ারের কাছে জানতে হবে। অথবা আপনারা তার সাথে যোগাযোগ করেন।

তবে স্থানীয় সচেতন মহল মনে করছেন, তালবাহানা আর লিখিত অভিযোগের অপেক্ষায় না থেকে বিষয়টি দ্রুত নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি। তারা অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযোগের বিষয়ে থানার পক্ষ থেকে কোনো বিভাগীয় তদন্ত শুরু হয়েছে কি না—তা নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবর্ণচরে ধর্ষণ মামলা করায় বাদীনিকে হুমকির প্রতিবাদে সংবাদ স

1

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশী যুবকের লাশ ফেরত দিল ভারত

2

বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন পুনঃতফশিল ঘোষণ

3

মাদকমুক্ত কাজিপুর গড়তে জিরো টলারেন্স নীতির ঘোষণা সেলিম রেজা

4

তাহিরপুর–সুনামগঞ্জ রুটে ফের অতিরিক্ত CNG ভাড়া আদায়, জনদুর্ভো

5

জামায়াতের সহযোগীতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো ন

6

বগুড়ায় মর্মান্তিকভাবে অন্ডকোষে ছুরিকাঘাত করে ১ লক্ষ ৪২ হাজ

7

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি'র প্রার্থী বদলের দাবিতে মানববন্

8

২৮ শে অক্টোবর সেই রক্তাক্ত বিভীষিকাময় দিন - সেলিম রেজা

9

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ কাজির দেউড়ি জামান হোটেলে জরিমান

10

পার্বতীপুরে বিএনপি সভাপতি এ জেড এম রেজওয়ানুল হকের মনোনয়ন দাব

11

দীপু দাস ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ম

12

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বাতিল

13

ধর্মপাশায় ইটের ভাটার মালিকে ৫০ হাজার টাকা জরিমানা

14

তারেক রহমানকে স্বাগত জানাতে স্পেশাল ট্রেনে জামালপুরের নেতাকর

15

নবাবগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

16

গাইবান্ধা সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

17

বরিশালে আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষ

18

বান্দরবানের লামা উপজেলা প্রশাসন কে বিতর্কিত করার অপচেষ্টার ব

19

নাসির নগরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে প্রাচীন ঐতিহ্যবাহী হ

20