জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গ্রাম থেকে ঢাবি - স্বপ্ন ছুলেন আনোয়ারার জিসান মোবারক

 
এমডি ইমরান 
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উত্তর হাজীগাঁও গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ জিসান মোবারক দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির সুযোগ লাভ করে নিজ এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য গৌরব বয়ে এনেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষায় ৪৩৮তম স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়েছেন।পাশাপাশি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও তিনি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (ই) ইউনিটে ৬৪তম স্থান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি) ইউনিটে ৬৪৯তম স্থান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (ডি)ইউনিটে ১৪৮৯তম স্থান অর্জন করেন।
মোহাম্মদ জিসান মোবারক হাজীগাঁও শোলকাটা সরওয়ার জামাল নিজাম উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৪.৬৭পেয়ে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং পরে সরকারি সিটি কলেজ থেকে ৫.০০ উচ্চমাধ্যমিক শিক্ষা শেষ করেন। পড়াশোনার পাশাপাশি তিনি ছিলেন নিয়মিত, পরিশ্রমী ও লক্ষ্যনির্ধারিত একজন শিক্ষার্থী।
তার পিতা মোঃ খোরশেদ আলম টিপু এবং মাতা আয়শা খানম সন্তানের এই সাফল্যে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জিসানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।এলাকাবাসী, শিক্ষকবৃন্দ ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন—মোহাম্মদ জিসান মোবারক তার মেধা, সততা ও পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোহাম্মদ জিসান মোবারক বলেন—
আমি কখনো ভাবিনি আমার নামের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় যুক্ত হবে। এই অর্জন একান্তই আমার একার নয়। আমার বাবা-মা তাদের সব কষ্ট, সীমাবদ্ধতা আর না বলা ত্যাগ দিয়ে আমাকে আজকের এই জায়গায় পৌঁছে দিয়েছেন। তাঁদের দোয়া ছাড়া আমি কিছুই না। আমার জীবনের প্রতিটি ধাপে যেসব শিক্ষক আমাকে সাহস দিয়েছেন, পথ দেখিয়েছেন—তাঁদের কাছে আমি চিরকৃতজ্ঞ বিশেষ করে  মাইলস্টোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং এর কর্ণধার মুহাম্মদ মুনির শওকীর কাছে।  গ্রাম থেকে উঠে এসে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটা সহজ ছিল না, কিন্তু আমি বিশ্বাস করেছি পরিশ্রম কখনো বৃথা যায় না।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে জিসান বলেন—
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে নিজেকে একজন নৈতিক, মানবিক ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। ভবিষ্যতে এমন কিছু করতে চাই, যাতে আমার পরিবার, শিক্ষক এবং আমার জন্মভূমি উত্তর হাজীগাঁও আমাকে নিয়ে গর্ব করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোর চাবির আঘাতে বন্ধু খুন

1

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ

2

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭৫ টি কক্ষ পুড়ে ভস্মীভূত

3

মাইজবাড়ী ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

4

সিএনজি এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষ ‎

5

বগুড়া দুমাসের সংসারের এক ঝলমলে সকাল ও নিথর দুপুরের করুণ কাহি

6

টাংগাইলের নাগরপুরের বেকড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে শ

7

পাঁচবিবিতে ৫ শতাধিক দু:স্থ অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

8

এবার রিশাদের ২ উইকেট ও ২ রান, মুলতানের সঙ্গে পারল না লাহোর

9

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে সেলিম রে

10

জলাবদ্ধতার কারনে,কোটালীপাড়ার-পলোটানা ও লাটেঙ্গার বিলে,ধান চা

11

শেখ ইকবালের পক্ষে মনোনয়ন ঘোষণার দাবিতে বাজিতপুরে বিএনপি'র শ

12

চাঁপাইনবাবগঞ্জে পুশইনের শিকার ভারতীয় অন্তঃসত্ত্বা নারীকে বি

13

ঝালকাঠিতে সুগন্ধা নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

14

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা

15

সাংবাদিকদের প্রতিমাসে প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের কমিটি গ

16

কাশিপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

17

গোপনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের প্রতিবাদে মাদ্রাসার অভিভা

18

কালাইয়ে খুদে সাঁতারুদের মাঝে টি-শার্ট বিতরণ

19

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের বিভিন্ন দুর্নীতির বির

20