জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গোয়ালন্দ ছোট্ট ভাকলা ইউনিয়নে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এর পথসভা

 

সাইফুর রহমান পারভেজ 

 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ছোট্ট ভাকলা ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, গত ১৭ বছরের দুঃশাসনের পর আজ সময় এসেছে পরিবর্তনের। এই অঞ্চলের উন্নয়নে দ্বিতীয় পদ্মা সেতুর পাশাপাশি পদ্মা ব্যারেজ নির্মাণ, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও বন্ধ হয়ে যাওয়া টেক্সটাইল মিল পুনরায় চালু করার জন্য আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, 
উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন শেখ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ, সাবেক সাধারণ মোঃ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু,  উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী খান, সাবেক জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহীন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ফারুক দেওয়ান ও উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ। 

ছোট্ট ভাকলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাজেদ মাস্টার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা হিমেল এর সঞ্চালনায় এলাকার স্থানীয়রা বিভিন্ন দাবি জানান। তারা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যার দাবি জানান। এখানে পর্যাপ্ত ডাক্তার ও এ্যাম্বুলেন্স সুবিধার কথা বলেন। 

নির্বাচনী প্রচারণার এদিন গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়ন  সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীর ধানের শীষ শ্লোগানে শ্লোগানে মুখরিত করে রাখে। এদিন তিনি কাটা খালি পার্টি অফিস উদ্বোধন করা সহ খানখানাপুর এবং অম্বলপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীম

1

সাদুল্লাপুরে পাওনা টাকা নিয়ে তাণ্ডবের উপক্রম, সেনা নেমে দেড়

2

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত গজারিয়ার জেসমি

3

কারাগারে বিএনপি কর্মির মৃত্যু, গ্রেপ্তারের পর নির্যাতনের অভি

4

পোরশায় ভোট গ্রহণ কর্মকর্তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট

5

ঠাকুরগাঁওয়ে একজন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

6

শিরোমণি বাজার বণিক সমিতির নির্বাচনে ১১ টি পদের বিপরীতে ৩৬ জন

7

ভাঙ্গুড়ায় ব্যাটারিচালিত অটো উল্টে শিশুর মৃত্যু

8

হোসেনপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন অপু গ্রেপ্তার

9

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সেনবাগ উপজেলা কমিটির

10

পাঁচবিবিতে ২৮ অক্টোবর এর খুনীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছি

11

বগুড়ার গাবতলীতে তারেক রহমানের জন্মদিনে দোয়া ও মোনাজাত

12

ভোটে ইসলামের পক্ষের বাক্স এখন একটাই ===পীর সাহেব চরমোনাই

13

সাঁথিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

14

ফেসবুকে উসকানিমূলক ও আপত্তিকর পোস্ট দেওয়ার গ্রেপ্তার করছে পু

15

খুলনায় মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ–ছাত্রলীগের ২৫ জন আটক: পুল

16

আনোয়ারা স্টুডেন্টস এসোসিয়েশনের ৪৪ সদস্যের কার্যনির্বাহী পরিষ

17

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে দল থ

18

বাবুগঞ্জ ও বিমানবন্দর প্রেসক্লাবে ইসলামী আন্দোলনের প্রার্থীর

19

জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভয়াবহ অবহেলা

20