জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে পুলিশের অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ তৌহিদুর রহমান।।

রাজবাড়ীর গোয়ালন্দে পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।
শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার দৌলতদিয়া ও পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দঘাট থানার এসআই মো. মাহাবুল করিমের নেতৃত্বে রাত ১টার দিকে দৌলতদিয়া পূর্বপাড়ার পতিতাপল্লীর নাজমার গলির হক মন্ডলের বাড়ির ভাড়া করা একটি কক্ষ থেকে ৩০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী ঝর্ণা বেগম (৩০) কে গ্রেপ্তার করা হয়। ঝর্ণা বেগম ফরিদপুর জেলার মধুখালী থানার নওয়াপাড়া ইউনিয়নের মেছরদিয়া এলাকার মৃত রুস্তম শেখের মেয়ে। তিনি বর্তমানে দৌলতদিয়া পূর্বপাড়ায় বসবাস করছিলেন।
এর আগে, গোয়ালন্দঘাট থানার এসআই মো. ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ রাত ১২টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া পুড়াভিটা এলাকার করিম মোল্লার বাড়ির সামনে ইটের রাস্তার ওপর থেকে ২০০ পুরিয়া হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়ালন্দ পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের জুরান মোল্লা পাড়ার সুরেশ চন্দ্র সাহার ছেলে ঝন্টু সাহা (৩৪) ও পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ড কাজীপাড়ার মৃত আফছার মন্ডলের ছেলে হায়দার মন্ডল (৪০)।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে শনিবার (১৯ জুলাই) দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎শিক্ষানীতি বহির্ভূত কর্মকান্ড সহ অন্তহীন অভিযোগ প্রধান শিক্

1

বেলকুচিতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী প্রাণীমেলার শ

2

হাইমচরে পলাতক আসামি গ্রেফতার

3

কালিগঞ্জে কৃষকের অন্তরালে সার সিন্ডিকেট

4

বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

5

রাতের আঁধারে সাড়ে ৮ কোটি টাকার নিম্নমানের কাজে ফুঁসে উঠছে এল

6

রায়গঞ্জের ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শি

7

ছাতকে বাউল শিল্পীর অকাল মৃত্যুতে শোকাহত ছাতকবাসী

8

কাপাসিয়ায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) র সাথে সরকারি কর্মকর্তাদ

9

কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুর হোসেন গ্রেপ্তার

10

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়ি আটকিয়ে ডাকাতি

11

গণভোট সফল করতে মাঠে নাসিক ও জেলা প্রশাসন, ২৭ ওয়ার্ডে চলছে প্

12

মাদারীপুরে পুকুর খননে কৃষিজমি নষ্টের দায়ে জমির মালিককে দশ হা

13

শেরপুরে নিখোঁজের ২ দিন পর মিলল বৃদ্ধের চোখ ও কানহীন মরদেহ

14

১১ নং শিকারপুর ইউনিয়নের বিল আন্দার কোটা গ্রামের কাঁচা রাস্ত

15

সুষ্ঠু নির্বাচনের দৃঢ় প্রত্যয়ে ত্রিশালে মহড়া

16

মুন্সীগঞ্জে ‘ট্যালেন্টপুলে’ জেলায় প্রথম সপ্তর্ষি মন্ডল

17

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

18

ফুলবাড়ীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য র

19

কিশোরগঞ্জে জামায়াত,জাতীয় পার্টি ও হিন্দু ধর্মাবলম্বীদের ব

20