সাইফুর রহমানপারভেজ
প্রকাশঃ 24-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে পাট শিল্পের বিকাশে দিনব্যাপী চাষিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

‘সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ’ ও ‘পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত হলো দিনব্যাপী পাট চাষি প্রশিক্ষণ কর্মশালা।
শনিবার (২৪ মে) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্প’ এর আওতায় পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ-২০২৫।   প্রশিক্ষণটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঞ্চালনায়  প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালিভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ-সচিব ও উপ-পরিচালক (পরিদর্শন) মুহাম্মদ ওবায়দুর রহমান। আরও উপস্থিত ছিলেন, জেলা পাট কর্মকর্তা (অ.দ) তারেক মোহাম্মদ লুৎফুল আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেরা আফরোজ সুবর্ণা, কৃষি উপসহকারী আনন্দ কুমার সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ প্রমূখ। 
প্রশিক্ষণে পাট চাষের আধুনিক পদ্ধতি, উন্নত বীজ ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া, এবং সরকার প্রদত্ত বিভিন্ন সহায়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাটচাষিদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উৎপাদনশীলতা বাড়াতে এই ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা অংশগ্রহণ করেন এবং পাটের উৎপাদন ও বিপণন নিয়ে সরাসরি মতামত বিনিময়ের সুযোগ পান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুরে মুক্তিযোদ্ধা স্মৃতি বুদ্ধি প্রতিবন্ধী মডেল বিদ্য

1

কেশবপুরে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের ব্যাপক গণসংযো

2

নাসির নগরে অদৃশ্য কারণে অচল ধাতব মুদ্রা এক ও দুই টাকার কয়েন

3

ঈশ্বরগঞ্জের নির্বাচনী মাঠে ত্রিমুখী লড়াইয়ের জন্ম নিয়েছে

4

ছাতকে বিএনপি'র প্রার্থী কলিম উদ্দিন মিলনের সাথে মার্কিন দূতা

5

ভূরুঙ্গামারীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী ছাত্র

6

শালিখায় বিএনপির নির্বাচনী আফিস উদ্বোধন

7

শার্শায় ঝোপ থেকে ৩ টি ককটেল উদ্ধার

8

ভাঙ্গুড়ায় রুহুল বিলে ‘বাউত উৎসবে’ মানুষের ঢল

9

নোয়াখালীতে নকলে ধরা খেয়ে বিদ্যালয়ের শৌচাগারে স্কুলছাত্রীর আত

10

ফরিদপুরের আলফাডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

11

কাপাসিয়ায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট–ফ

12

নিয়ামতপুর মডেল সপ্রাবিতে বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ

13

মঠবাড়ীয়া পৌর যুবদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট ও বেগম খালেদা

14

হাবিবুর রহমান সুমন

15

দ্বি বার্ষিক সম্মেলন প্রমাণ করে নির্বাচনে জনগণের নির্বাচিত

16

কুড়িগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

17

নওগাঁ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের নমিন

18

জয়পুরহাটের আক্কেলপুরে বাবাকে মাঠে ভাত দিয়ে ঘরে ফেরা হলোনা ছে

19

সরাইলে ঝুঁকি নিয়ে ৩ বছর ধরে ভাঙ্গা সেতুতে ১০ হাজার লোকের পার

20