জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে গণভোটের প্রচারণায় বিভাগীয় কমিশনার

 

 সাইফুর রহমান পারভেজ 

 

রাজবাড়ীর গোয়ালন্দে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরতে ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এই প্রচারণার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে গণভোটের প্রয়োজনীয়তা,ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং জনগণের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার,গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বিএনপি,জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

এ সময় বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন,একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। গণভোটের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।

পরে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে তাদের অবহিত করেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবন নগর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১

1

খালেদা জিয়ার প্রয়াণে ঝালকাঠিতে শোকের স্তব্ধতা, বন্ধ ছিল ব্যব

2

দিনাজপুরের ঘোড়াঘাটে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত ২

3

বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন

4

কালিগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

5

সবচেয়ে বেশি বই পড়েন মার্কিনরা, বাংলাদেশিদের অবস্থান কততম

6

কালিগঞ্জে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব প্রতিরোধে কর্মশালা অন

7

টুঙ্গিপাড়ায় আরএইচডি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

8

স্মার্ট এআই ক্লিনিকের উদ্যোগে গোদাগাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম

9

কালাই সরকারি মহিলা কলেজে জেলা রোভার মুটে সাফল্য

10

পাবনায় আবু সাইয়িদের পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেত

11

একসাথে থাকলে কেউ আমাদের পরাজিত করতে পারবে না : মির্জা ফখরুল

12

টুঙ্গিপাড়ায় ইউপি চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের

13

সংসদে আমি করতে পারি, তা আপনারা দেখেছেন ব্যারিস্টার রুমিন ফা

14

নওগাঁর পোরশায় বিভিন্ন পোকা মাপার উপদ্রবে নাজেহাল কৃষক

15

কিশোরগঞ্জের ছয় আসনে ৬১ জনের মনোনয়নপত্র জমা:স্বতন্ত্র ১৩জন

16

পটুয়াখালীর দশমিনায় যুব অধিকারের পরিষদের উদ্যোগে রাস্তা সংস্

17

মোহনগঞ্জে তীব্র শীতে কৃষি কাজ ব্যহত

18

ঠাকুরগাঁও লিগ্যাল এইডে মিলল ন্যায্য সমাধান, জমি ফিরে পেলেন ভ

19

আল হিকমাহ মডেল একাডেমি এর শুভ উদ্বোধন শমশেরনগরে

20