জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মিজানুর রহমান 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিশেষ চেকপোস্ট অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে থানা পুলিশের পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম-এর নির্দেশনায় এসআই তাহসিন ও এএসআই আনসোপ এর নেতৃত্বে একটি টিম চাপড়ীগঞ্জ এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল।

অভিযানের এক পর্যায়ে সন্দেহজনকভাবে চলাচলকারী “3D Expresso” নামের একটি গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে গাড়ির ভেতর থেকে ১.৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

পরে গাড়িতে থাকা এক মাদক কারবারিকে ঘটনাস্থলেই হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দশম গ্রেড চেয়ে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

1

ঠাকুরগাঁও কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির অচলাবস্থা আগাছা

2

দিনাজপুরের ফুলবাড়িতে ২৯ বিজিবির ৩৮ হাজার বিদেশি মদ ও ভারতীয

3

নিয়ামতপুরে সুবিধাবঞ্চিত নারীদের বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্

4

কাজিপুরে সেলিম রেজার সমর্থনে ঐতিহাসিক গণমিছিল

5

রাজিবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিক

6

মানবাধিকার কর্মী এনসিপি নেতা এড,মাহবুবকে এমপি নির্বাচিত করতে

7

বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রচারণা কর্মসূচি

8

এনায়েতপুরে শেখ হাসিনর ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও

9

নওগাঁ-১ আসনে ত্রিমুখী লড়াই

10

সাতক্ষীরার উন্নয়নে তারেক রহমানের নজর রয়েছে: কাজী আলাউদ্দীন

11

অদম্য নারীদের সংবর্ধনায় অনুপ্রেরণামুখর আয়োজন নান্দাইলে

12

পাঁচবিবিতে নির্বাচনী আচরণবিধি ও গণভোটের প্রচারণা

13

তালায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিভিন্ন শ্রে

14

ভোটের অধিকার বনাম ভাতের লড়াই

15

নবাবগঞ্জের দিশবন্দী হাতিশাল ফাযিল মাদ্রাসায় বই বিতরণ

16

শহীদ আবদুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে গণসমাবেশ

17

বরিশালে বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

18

গলাচিপায় হাসান মামুনের পক্ষে উপজেলা বিএনপি সভাপতির মনোনয়ন ফর

19

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে দো

20