জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

গোবিন্দগঞ্জের ব্যবসায়ী জহির হোসেনের উপর মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল 
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জে ব্যবসায়ী জহির হোসেনের উপর মিথ্যা চাঁদাবাজির মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২১ অক্টোবর দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টস্থ সিলেট সুনামগঞ্জ মহাসড়কে গোবিন্দগঞ্জ নয়াবাজার ব্যবসায়ী, মুরব্বিয়ানে কেরাম ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, ছৈলা আফজালাবাদ ইউনিয়নের ইউপি সদস্য সিরাজ উদ্দিন, সাবেক ইউপি সদস্য লাল মিয়া, ব্যবসায়ী আব্দুর রউফ, হাজী রউফ মিয়া, মোহাম্মদ জহির উদ্দিন, জাবেদ মিয়া প্রমুখ। 
 
মানববন্ধনে বক্তারা বলেন 
ঈদগাহ ও কবরস্থানের জন্য সরকারী ভুমির আবেদন করায় ব্যবসায়ী জহির হোসেনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ ক্ষুদ্র ব্যসায়ীর পক্ষ থেকে মিথ্যা চাঁদাবাজীর মামলা করা হয়েছে। থানায় ওই মামলা দায়েরের পর বিক্ষুদ্ধ এলাকাবাসি শুরু থেকেই এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছিলেন। বক্তারা আরো বলেন, গোবিন্দগঞ্জ এলাকায় নানা অনিয়ম দুর্নীতি চলছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা ইউএনও কে বাজারে নিয়ে এসে বিভিন্ন এলাকায় উচ্ছেদের নামে ভুমি দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এসব বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের পাশাপাশি ভুমিখেকোদের বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

এসময় গোবিন্দগঞ্জ এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ও দিঘলি গ্রামের গন্যমান্য ব্যাক্তিসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হলুদ ফুলের রাজ্যে কৃষকের সপ্ন

1

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইন্স্যুরেন্স কর্মকর্তার ম

2

বগুড়ায় অশ্লীল নৃত্য ও কনটেন্ট ছড়িয়ে পড়ায় উদ্বেগ, যুব সমাজ নৈ

3

নওগাঁ ৪৬-১,আসনে জামায়াতের প্রচার প্রচারণা শুরু

4

মাদারীপুরে প্রস্তাবিত নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য

5

আটঘরিয়ায় কমিউনিটি স্কোরকার্ড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

6

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠ

7

ধামইরহাটে মা*দক বিরো*ধী অভি*যানে ফেন্সি*ডিল উ*দ্ধার আ*টক-১

8

গোয়ালন্দে গণভোটের প্রচারণায় বিভাগীয় কমিশনার

9

কোম্পানিগঞ্জে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় নৌপথ অবরোধ ও অবস্থান ক

10

আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের টেস্ট সির

11

বগুড়ার শিবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে নকল সিগারেট তৈরির কারখান

12

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর বনে ফিরিয়ে দিল বন বিভাগ ও সেনাবাহ

13

‎মণিরামপুরে অবৈধ ভাবে সরকারি জমির সাথে মালিকানা জমি দখলের অভ

14

আওয়ামী লীগের অপকর্মে শেখ হাসিনা ও বায়তুল মোকাররমের খতিব পালা

15

ভাঙ্গুড়ায় রাতের আঁধারে সড়কে জোড়াতালি

16

চৌদ্দগ্রাম নজমীয়া কামিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই

17

নিয়ামতপুরে কেন্দ্রীয় শিশুপার্কের বেহাল দশা

18

আনোয়ারায়"উন্মোচন হলো আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশন

19

কুলাউড়ায় পুলিশের বি'শেষ অ-ভিযানে ১৪ ও'য়া'রেন্টভুক্ত আ-সামি গ

20