জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালপুরে সেভ লাইফ ব্লাড ডোনার এসোসিয়েশনের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ ইকবাল হোসেন খান।।

"সেভ লাইফের স্লোগান – স্বেচ্ছায় করি রক্তদান” এই মন্ত্রে তরুণ প্রজন্মের মাঝে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব ছড়িয়ে দিতে সেভ লাইফ ব্লাড ডোনার এসোসিয়েশন-এর উদ্যোগে আজ বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সেভ লাইফ ব্লাড ডোনার এসোসিয়েশন এর আয়োজনে গোপালপুরের সূতী হোসেন শহিদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পে বিদ্যালয়ের ৫ শত শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় রক্তদাতাদের স্বেচ্ছাসেবকরা শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানিয়ে দেন এবং রক্তদানের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরি করেন।
সেভ লাইফ ব্লাড ডোনার এসোসিয়েশন একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও স্বেচ্ছায় রক্তদান সংস্থা, যা গোপালপুরের মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উক্ত ক্যাম্পেইনে  রোমান মেডিকেল হল এর পরিচালক এসিস্টেন্ট মেডিকেল সুমন পাল, প্রতিষ্ঠাতা এডমিন মো. তামজি, সাধারণ সম্পাদক মো. নুর আলম, এডমিন আব্দুল জলিল, এডমিন মো. কবির হোসেন, মডারেটর ইমরান হোসেন চয়ন, মডারেটর সাবিদ আল রাহাত, মডারেটর মো. তামিম, সদস্য পারভেজ এবং আকাশ, আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. রুকনুজ্জাম জুয়েল, সহকারী শিক্ষক আ: মজিদ খন্দকার।
সূতী হোসেন শহিদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বলেন স্বেচ্ছাসেবী একটি মহৎ কাজ এই কাজে যারা সম্পৃক্ত তাদেরকে আমাদের শিক্ষকদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
স্থানীয়রা জানান, এ ধরনের ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম শুধু শিক্ষার্থীদের উপকারই করে না, বরং ভবিষ্যতে জরুরি সময়ে রক্ত সরবরাহ সহজ করতেও সহায়ক হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নান্দাইলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষে কাজ করার আহ্বান

1

বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাবুগঞ্

2

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে ফুলবাড়ী উপজেলা সাংবা

3

টাঙ্গাইল-৭ আসনের বিএনপির প্রার্থীকে সমর্থন দিল জাতীয় পার্টি

4

চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্র সহ এক যুবক আটক

5

নবাবগঞ্জে কনকনে শীত, জনজীবন স্থবির

6

টাঙ্গাইলের ৩ বিদ্রহী প্রার্থী দল থেকে বহিষ্কার

7

সাত বিষয়ে ফেল, প্রধান শিক্ষকের কক্ষে তালা দিলো বিএনপি নেতার

8

রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে সংঘর্ষ আহত ২ জন

9

চট্টগ্রামে বিএনপির ১৭ প্রার্থীর ১৬ জনই কোটিপতি, লাখপতি কেবল

10

লাউয়াছড়া জাতীয় উদ্যান

11

ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু

12

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থ্যতা কামনা করে জেলা

13

লোহাগাড়ায় শিক্ষার্থীর শ্লীলতাহানির বিচারের দাবীতে বিক্ষোভ,

14

টাঙ্গাইলে জাতীয় পাটির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

15

ভাঙ্গুড়ায় হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে যে কোন নাশকতা প্র

16

নাসিরনগরে প্রাচীন শ্রী শ্রী পাগল শংকর মন্দিরে দুঃসাহসিক চুরি

17

সয়াবিন ও শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দ

18

তালতলীতে ৬৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে

19

বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

20