জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে এনসিপির সড়ক অবরোধ, মহাসড়কে যানজট

মোঃ তৌহিদুর রহমান।।

গোপালগঞ্জে জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রায় হামলার প্রতিবাদে রাজবাড়ীতে সড়ক অবরোধ (ব্লকেড) কর্মসূচি পালন করেছে দলটি। বুধবার বিকেল ৪টা থে‌কে  রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে এ কর্মসূচি শুরু হয়। প‌রে বি‌কেল ৫টা ৪৫ মি‌নি‌টে ব্ল‌কেড তু‌লে নি‌লে যান চলাচল স্বাভা‌বিক হয়।
ব্লকেড চলাকালে ঢাকাগামী ও খুলনাগামী মহাসড়ক এবং রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে শত শত যানবাহন আটকে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
এ সময় এনসিপি নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও।
বক্তারা অভিযোগ করেন, গোপালগঞ্জে শান্তিপূর্ণ পদযাত্রায় পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিও জানান তারা।
এনসিপির নেতা গাজী জাহিদ হাসান বলেন, “যতক্ষণ পর্যন্ত আমাদের নেতাকর্মীরা গোপালগঞ্জ থেকে নিরাপদে ফরিদপুর পৌঁছাবে না, ততক্ষণ পর্যন্ত এ ব্লকেড কর্মসূচি চলবে। রাতের মধ্যে নেতাকর্মীরা ফরিদপুরে অবস্থান নেবে এবং আগামীকাল সকাল ১০টায় ফরিদপুরে পদযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হবে। বিকেলে রাজবাড়ীতেও সমাবেশ হবে।”
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বলেন, “ব্লকেড কর্মসূচির কারণে অনেক যানবাহন আটকে পড়েছে। আমরা এনসিপি নেতাদের সঙ্গে কথা বলেছি এবং দ্রুত কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত-২

1

নওগাঁয় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

2

চৌদ্দগ্রাম নজমীয়া কামিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই

3

জান্নাতুল উলূম আলিম মাদরাসার সভাপতি হলেন ফয়সাল আহমেদ

4

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজাসহ শ্বশুর-জামাই ও ভা

5

অতিথি পাখি বিক্রি চলছে রাজৈরের লখন্ডা বাজারে

6

একজন ছাত্র, একটি ফুটফুটে সন্তানের বাবা আজ জীবন-মরণের লড়াইয়ে

7

হোসেনপুর-গফরগাঁও মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা

8

মরহুম মির্জা রুহুল আমিনের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সে

9

পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফি

10

বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এক চিকন সুতার ওপর

11

মাদারগঞ্জে নাশকতা মামলায় ইউনিয়ন তাঁতীলীগ নেতা এনামুল গ্রেফতা

12

টাঙ্গাইলের ৮ আসনের মধ্যে ৭টিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষ

13

দৌলতপুরে 'উপজেলা প্রশাসন কাপ' ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কর

14

মেহেরপুরে জামায়াতে ইসলামীর দুই প্রার্থী নমিনেশন পেপার উত্তোল

15

ঠাকুরগাঁও কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির অচলাবস্থা আগাছা

16

শ্যামকুড় ইউনিয়নে হাতপাখার গণসংযোগ, প্রচারণায় নতুন গতি

17

দিনাজপুর বিরলে ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

18

৬ ঘণ্টা পর সড়ক ছাড়লেন ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা

19

তালতলীতে ধানক্ষেতে ইঁদুর দমনের ফাঁদে শিশুর মৃত্যু

20