জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গাবতলী–শাজাহানপুরে ধানের শীষের জোয়ার

শরিফুল ইসলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৭

(গাবতলী–শাজাহানপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গাবতলীর রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও সংক্ষিপ্ত সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনে নির্বাচন পরিচালনার সমন্বয়কারী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা বিপুল ভোটে বিজয়ী করবোই ইনশাআল্লাহ। তিনি গাবতলী উপজেলার পুত্রবধূ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি এবং তারেক রহমানের জন্মভূমির মানুষের সাথে আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে।”

তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীক স্বাধীনতার সঠিক চেতনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। গাবতলী–শাজাহানপুরের জনগণ সবসময় ধানের শীষের পাশে থেকেছে এবং এবারও বিপুল ভোটে বিজয় নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। বক্তারা মনে করেন, ধানের শীষের পক্ষে এলাকায় জোয়ার সৃষ্টি হয়েছে এবং নির্বাচনী মাঠে বিএনপির অবস্থান আরও শক্তিশালী হচ্ছে।

সমাবেশে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানস্থল ছিল স্লোগান আর উৎসাহে মুখরিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

1

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সরকারি কর্ম

2

ভালুকা বিএনপি'র ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্য

3

কমলনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত এ কে এম ইকবাল হোসেন

4

সিলেটে ফুটপাত দখল করে ব্যবসা, ১০ হকার আটক, ৫ জনের কারাদণ্ড

5

তুরস্কে বিতর্কিত সব ঘটনা শেষে রোনালদোদের কোচ হচ্ছেন মরিনিয়ো!

6

এনসিপির মাজেদুল ইসলামকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের

7

পাবনার আটঘরিয়ায় সিএনজি উল্টে ব্র্যাক কর্মচারীর মর্মান্তিক

8

জলাবদ্ধতা নিরসনে মেয়র ডা. শাহাদাতের সাফল্যে প্রধান উপদেষ্টার

9

পটুয়াখালীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

10

শুধু বিএনপি নয়, জনগণই আগামী দিনে নির্বাচনের ব্যবস্থা করে নিব

11

তালতলীতে ১৪৮৫ পিস ইয়াবাসহ দেবর ভাবি আটক

12

তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোলে আনন্দ মি

13

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ তাড়াশ

14

সিলেটে বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান

15

পিরোজপুরে নবনির্বাচিত চেম্বার অব কমার্স

16

‎আখাউড়ায় হযরত গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.)-এর মাজার জিয়ারত

17

ছাত্র যুব সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত চিরিরবন্দর কনভেনশন অ্যান্ড কম

18

বারহাট্টায় শিক্ষক লাঞ্চিত, প্রতিবাদে ছাত্রদের মিছিল

19

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক

20