জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে সাংবাদিক হত্যা ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

কাজী আতিকুর রহমান।।

গাজীপুরে সাংবাদিক হত্যা ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন  ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ০৯ (আগষ্ট) সকাল ১১ টায় নড়াইল প্রেসক্লাবের আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনে নড়াইল-যশোর সড়কে এ মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ঐ স্থান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল প্রেসক্লাব চত্বরে এসে শেষে হয়।
নড়াইল প্রেসক্লাবের সাভাপতি অ্যাড. এস এম আব্দুল হকের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ওশানের সম্পাদক অ্যাড. আলমগীর সিদ্দীকি, নড়াইল প্রেসক্লাবে সহ সভাপতি অ্যাড. মোঃ আজিজুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম তুহিন, সিনিয়র সাংবাদিক মলয় কান্তি নন্দীসহ অনেকে।
এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সঞ্চালনা করেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু।
 এ সময় নড়াইল প্রেসক্লাবের সদস্য সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা সম্প্রতি গাজীপুর আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িত সকল অপরাধিদের গ্রেফতার পূর্বক  দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে বিচারের দাবি জানান।
এছাড়াও সারাদেশে সাংবাদিক হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ জানানো সহ সরকারের প্রতি সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়নের দাবি জানান বক্তারা।###


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে সার্বিক পরিবহনের ধাক্কায় যুবক নিহত

1

ঝিনাইদহের অকাল বৃষ্টি ও দমকা হাওয়ায় মাঠজুড়ে লণ্ডভণ্ড পাকাধান

2

ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

3

টুঙ্গিপাড়ায় অভিভাবক ও শিক্ষকের মধ্যে বাক-বিতন্ডার জেরে সড়

4

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

5

জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়’: ঢাবি

6

ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়

7

কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

8

টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব বাবুকে বহিষ্কার

9

আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা

10

মাদারীপুরে বিরোধের জেরে বাড়িঘরে হামলা লুটপাট

11

বাঘাইছড়িতে ইয়াবাসহ আটক ৪

12

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়ায় মশাল মিছিল

13

গোপালগঞ্জে শতাধিক আওয়ামী লীগ কর্মীর বিএনপিতে যোগদান

14

কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা

15

এলাকাভিত্তিক হবে সংস্কৃতি রক্ষা ও অগ্রসরে সাংবাদিকদেরই ভূমিক

16

পার্বতীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া ও কুইজ প্রতিযোগি

17

বগুড়ায় শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামন

18

বাঘার পদ্মার চরে এক রাতে চার বাড়িতে ডাকাতি মামলায় একজন আটক

19

যাত্রী পারাপার সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক আ

20