খাইরুল বাসার
প্রকাশঃ 11-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববদ্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মোঃ মনির হোসেন পরাগ।।
গাজীপুরে সাংবাদিক দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-কে নৃশংসভাবে প্রকাশে হত্যার বিচার সহো সাগর রুমি ও বাংলাদেশের সকল সাংবাদিক হত্যার 
বিচারের দাবিতে কালকিনি প্রেসক্লাবের আয়োজনে মানববদ্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১১ আগস্ট) সকাল ১০ টায় কালকিনি প্রেসক্লাব চত্বরে কালকিনি প্রেসক্লাব কর্তৃক আয়োজিত এ কর্মসূচিতে কালকিনি প্রেসক্লাবের বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিক সহো বিভিন্ন পেশাজীবির মানুষ অংশ নেন। 

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে 
জনসম্মুখে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিসহ দেশব্যাপী সকল সাংবাদিকদের নিরাপত্তা ও নির্বিঘ্নে সংবাদ প্রকাশের নিশ্চয়তা প্রদানের দাবিতে কালকিনি প্রেসক্লাবের আয়োজনে আজ (সোমবার) সকাল ১০ টার সময় কালকিনি প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন
কালকিনি প্রেসক্লাবের সভাপতি দৈনিক কালের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে ও গ্লোবাল টেলিভিশনের কালকিনি উপজেলা প্রতিনিধি কালকিনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সুজনের সঞ্চালনায় এই প্রতিবাদ সভা এবং মানববন্ধনে বক্তব্য রাখেন,
কালকিনি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যায়যায় দিন পত্রিকার কালকিনি উপজেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম, দৈনিক ইত্তেফাক পত্রিকার আসাদুজ্জামান দুলাল, কালকিনি প্রেসক্লাবের বর্তমান সভাপতি ও কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি রফিকুল ইসলাম মিন্টু, গ্লোবাল টেলিভিশনের কালকিনি প্রতিনিধি ও কালকিনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সুজন, কালকিনি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক নবচেতনা পত্রিকার উপজেলা প্রতিনিধি, জনতার খবরের জেলা প্রতিনিধি ৭১ বাংলা টেলিভিশনের স্টাফ রিপটার
 মোঃ মনির হোসেন (পরাগ), দৈনিক খবরপত্র পত্রিকার কালকিনি উপজেলা প্রতিনিধি ও কালকিনি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ। তারা বলেন একজন পেশাদার সাংবাদিককে প্রকাশে দিবালোকে হত্যা দেশের গনমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য বড় হুমকি। 
তবে হত্যাকারীদের কয়েজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাদের কে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়, তানা হলে সমাজে এর নেতিবাচক প্রভাব রয়ে যাবে। 
 বক্তারা সরকারের প্রতি উদ্দেশ্য করে সাংবাদিকদের সুরক্ষা প্রদান করার জোর আহবান জানান। এছাড়াও বক্তারা উল্লেখ করেন স্বাধীনতার পর থেকে ৫৪ বছরে নানা সময়ে সাংবাদিকদের ওপর নির্যাতন জুলুম করা হয়েছে। সেটা সাগর-রুনি থেকে আজকে অবধি আসাদুজ্জামান তুহিন পর্যন্ত আমাদের অসংখ্য সহকর্মী ভাই-বোনেরা তাদের আত্মত্যাগ করেছেন।
কিন্তু কোন সরকার-ই  সাংবাদিকদের সুরক্ষা দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেননি। তাই এই অন্তর্বর্তী সরকারের প্রতি উদার্ত আহ্বান যাতে করে তারা সাংবাদিকদের ওপর জুলুম অবিচার নির্যাতন না করেন। সাংবাদিকদের উপর যারা অত্যাচার কিংবা জুলুম করে তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। বিগত দিনের বিচারহীনতার ফল আজকে আসাদুজ্জামান তুহিনের মৃত্যুবরণ। 
উল্লেখ্য গত ৭ই আগস্ট গাজীপুরের চৌরাস্তায় প্রকাশ্য দিবালোকে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্থানীয় প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তার হত্যার দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশের মানুষ ক্ষোভে ফুটে ওঠে এবং প্রতিবাদের ঝড় উঠে, দাবি উঠে সাংবাদিকদের সুরক্ষার আইন করার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ স

1

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ফুলবাড়ীতে দোয়া মাহফিল ও কো

2

নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে

3

নোয়াখালীতে নকলে ধরা খেয়ে বিদ্যালয়ের শৌচাগারে স্কুলছাত্রীর আত

4

জ্ঞানানকুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে

5

ধর্মপাশায় ইস্কন কে নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষো

6

গোমস্তাপুর সীমান্তে পাঁচ জনকে পুশইনের সময় বিজিবির হাতে আটক

7

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান এর ৫৪তম শাহাদা

8

ভাঙ্গুড়ায় হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে যে কোন নাশকতা প্র

9

১৭০টাকা হারানোর জেরে ভাতিজিকে পিটিয়ে হত্যা

10

নড়াইলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে পিটিয়ে হত্যা

11

দুবলার চরে রাস পূজা ঘিরে বন বিভাগের নিরাপত্তা

12

কাশীপুর ইউনিয়ন তাঁতীদলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

13

শ্রীমঙ্গলে শ্রমিক অধিকার কার্যক্রমে নতুন কমিটি

14

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়

15

রাজগঞ্জে হাতপাখার এমপি প্রার্থী জয়নাল আবেদীন টিপুর গণসংযোগ

16

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায়

17

চাঁপাইনবাবগঞ্জে কারিগরি শিক্ষা প্রসারে আউটরিচ ক্যাম্পেইন অনু

18

রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে চরাঞ্চলকে উন্নয়নের রোল মডেলে রূপ

19

ডাক্তার মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের তিন ভাইকে সিআইপি সম্মাননা

20