তরু খান।।
গাইবান্ধা ফুলছড়ি উপজেলার কন্চিপাড়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মুন্না কে ফুলছড়ি থানা পুলিশ দেশের অস্তিথিশীল পরিস্থিতির কারনে গত ২ তারিখ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করেন।আজ ভোরে অসুস্থতার কথা বলে গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভোরে ভর্তি করতে এলে হাসপাতাল কতৃপক্ষ মৃত বলে ঘোষণা করেন।
সকাল ১১ টা পর্যন্ত ঘটনা ধামাচাপা দিয়ে রাখেন।স্থানীয় লোকজন মুন্না চেয়ারম্যান কে চিনতে পেরে তার পরিবার এ এলাকায় খবর দেয়।বিষয়টি নিয়ে পরিবারের লোকজন এবং ঐ এলাকার শতশত মানুয় হাসপাতালে ভির জমায়।পরে থানা পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।এ বিষয়ে জেল সুপারের যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি। এবং তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।
মন্তব্য করুন