তরু খান।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। দিনটি উপলক্ষে গাইবান্ধায় শহরে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে দলটি।
আজ সোমবার দুপুরে জেলা শহরের সার্কুলার রোডের জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা কার্যালয়ে এসে শেষ করেন। বর্ণিল শোভাযাত্রায় জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল সহ জেলা থানা ও ইউনিয়ন বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন