মো. হাসানুল রহমান হিমন
প্রকাশঃ 7-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় মাদকসহ গ্ৰেপ্তার ১ জন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ৭০ পিস নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ বাদশা (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (৬ মে) দুপুর ১২টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাদশা একই ইউনিয়নের রাজস গ্রামের বাসিন্দা মৃত মহির উদ্দিনের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম মঙ্গলবার দুপুর ১২ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস গ্রামে মাদক কারবারি বাদশার বাড়ি ঘেরাও করে উঠান থেকে তাকে আটক করে বাড়ির শয়ন কক্ষে তল্লাশি চালিয়ে শোকেসের উপরের ড্রয়ারে রাখা শপিং ব্যাগের মধ্যে ৭ পাতা (১ পাতায় ১০ পিস, মোট ৭০ পিস) টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট ওজন ২৯.২৩ গ্রাম এবং যার স্থানীয় অবৈধ বাজার মূল্য ১০ হাজার ৫০০ টাকা। পরে বাদশাকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এবিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোস্তফা জামান জানান, অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁচপুরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ

1

নির্বাচন প্রতিহত করতে আওয়ামী লীগের স্লোগান ও ঝটিকা মিছিল, আট

2

গলায় গামছা পেঁচিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রের ‘আত্মহত্যা’

3

মুন্সিগঞ্জ–৩ আসনে রিকশা মার্কার শক্তিশালী প্রচারণা

4

থানচিতে আরাকান আর্মির কাছে পাচারের আগেই বিপুল মশারি ও নৌকা ই

5

সিলেটে প্রথম নির্বাচনী সমাবেশে তারেক রহমান :আফনারা ভালা আছইন

6

কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অ

7

ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের মনোনয

8

চকরিয়ায় গ্রামীণ ব্যাংক কেন্দ্র প্রধান কর্মশালা ২০২৫ অনুষ্

9

টাঙ্গাইলের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

10

লোহাগড়ায় ১৩ মাদক মামলার আসামি গাঁজাসহ গ্রেফতার

11

জামালপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফ

12

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত; মরদেহ

13

শুভ নববর্ষ ২০২৬- হয়ে উঁঠুক এক নব আলোক বর্তীকার জয়গান

14

তাড়াইলে মাদরাসাতুল আতহার দামিহা বাজারের বার্ষিক তাফসিরুল কোর

15

দিনাজপুরে মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

16

ফটিকছড়িতে আলোচিত জোড়া খুন মামলার তিন পলাতক আসামি গ্রেপ্তার

17

জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেডে ফায়ার ফাইটিং প্রশিক্

18

শব্দদূষণে ট্রাফিক পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিয়ে বিধিমালা

19

ঈশ্বরগঞ্জে উচ্ছেদ অভিযান, ব্যবসায়ীদের সহযোগিতা স্বতঃফুর্ত

20