জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

গলাচিপার চর চন্দ্রাইলে পাঁচ দোকান পুড়ে ছাই তিন দোকান আংশিক ক্ষতি

মোঃ বাপ্পি মিয়া
গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি ।



পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর চরন্দ্রাইল বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচটি দোকান এবং তিনটি আংশিক ক্ষতি। শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গজালিয়া ইউনিয়নের চর চন্দ্রাইল স্কুল বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত এবং আরও তিনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় ৫০ থেকে ৬০লাখ টাকা বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাজারের দোকানগুলোতে আগুন জ্বলতে দেখে প্রথম চিৎকার দেন মসজিদের তাবলিগ জামায়াতের সদস্য মো. সোহেল মিয়া। তার চিৎকারে এবং পরবর্তীতে মসজিদের মাইক থেকে ঘোষণা শুনে আশপাশের মানুষ ছুটে আসেন। তাৎক্ষণিকভাবে তারা বালতি ও হাতের কাছে থাকা সরঞ্জাম দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মুহূর্তের মধ্যে তা একটি দোকান থেকে অন্যটিতে ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পাঁচটি দোকান এবং সেগুলোর সমস্ত মালামাল পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে বাহার চৌকিদারের চা-পান ও কসমেটিকস, রুবেল খানের কসমেটিকস, অলিউল্লাহ খানের কম্পিউটার ও ফটোকপি এবং খোকন গাজীর চায়ের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। এছাড়া রেজাউল গাজীর কীটনাশক, হাফেজ গাজীর ফার্মেসী ও আনোয়ার গাজীর টেইলার্সের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাহার চৌকিদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমাদের সব শেষ হয়ে গেল। দোকানের আয়ের ওপরই আমাদের সংসার চলত। এখন আমরা কোথায় যাব, কী করব কিছুই জানি না। সরকার ও জনপ্রতিনিধিদের কাছে সাহায্যের জন্য আবেদন জানাচ্ছি।"

স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমান জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে উপজেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হবে, যাতে তারা দ্রুত সরকারি সহায়তা পেতে পারেন।

এদিকে, গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন সাব-অফিসার মো. কামাল হোসেন বলেন, "রাত ৩টার দিকে ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলের দিকে রওনা হই। কিন্তু পথিমধ্যে জানতে পারি, স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে এনেছেন। আমরা পৌঁছানোর আগেই দোকানগুলো পুড়ে যায়।" বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে অনুষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও দ্বি-

1

সরাইলে উপজেলা বিএনপির ও অঙসংগঠ

2

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

3

রাজশাহীতে পদ্মা ব্যারেজ ও বিশেষায়িত হাসপাতাল হবে : তারেক রহম

4

নওগাঁর নিয়ামতপুরে চলছে সড়ক উন্নয়নের জোয়ার

5

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত.

6

জনবল সংকটে জর্জরিত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

7

অনলাইন জুয়া: ক্ষণিকের আনন্দে হারিয়ে যাচ্ছে এক প্রজন্ম

8

দারিপাল্লা প্রতীকে নির্বাচনি লড়াইয়ে থাকছেন আনোয়ারুল ইসলাম রা

9

লক্ষীপুর ২ আসনে জামাতের মনোনয়ন দাখিল

10

বান্দরবানের লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পু

11

ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার

12

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালি

13

সাতক্ষীরায় স্বদলীয় প্রতীক পেলেন ১৯ জন, বিএনপির একমাত্র বিদ্র

14

সেনবাগে ছাত্রদল কর্তৃক "মেধা সংবর্ধনা-২০২৫" অনুষ্ঠিত

15

‎নওগাঁর নিয়ামতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খা

16

পুতিনের এক দিনের অস্ত্রবিরতি, জেলেনস্কি বললেন ‘জীবন নিয়ে খেল

17

বকেয়া উত্তোলনের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় গ্রাহকে

18

নির্বাচনী প্রচারণা কাজে বাধা দেওয়ায় ফরিদপুর - ৪ এ সতন্ত্র প্

19

সিলেটের ওসমানীনগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

20