গাজী মাহমুদ পারভেজ:-
গজারিয়ায় রাতের আঁধারে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ।
জানা যায়, মঙ্গলবার (২২ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে পুরান বাউশিয়া এলাকা থেকে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় ০৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি আবু সাইদ ফরাজী (৪৫)-কে গ্রেফতার করে। তিনি মৃত আহম্মদ আলীর পুত্র ও পুরান বাউশিয়া গ্রামের বাসিন্দা।
এছাড়া, একই রাতে পৃথক অভিযানে যৌতুক নিরোধ আইন ১৯৮০-এর ৩ ধারায় দায়েরকৃত সিআর মামলার (নং ৪৯৬/২৪) পলাতক আসামি সিরাজ (৪৫), পিতা আঃ রহমান, সাং শিমুলিয়া—কেও আটক করা হয়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, “সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।”
পুলিশ জানায়, সমাজে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গজারিয়া থানা পুলিশ সম্প্রতি সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করছে।