এসকে এম মহসিন রেজা।।
জুন থেকে আগস্ট এই তিন মাস মাছের প্রজনন মৌসুম হিসেবে সুন্দরবনে জেলে-বাওয়ালিদের প্রবেশ বন্ধ রাখা হয়। এই নিষিদ্ধ সময়ে প্রশাসনের অজান্তে কিছু অসাধু জেলে সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া শিকার করে। এসব অবৈধ কাঁকড়া ও মাছ শিকার ঠেকাতে বন বিভাগ এবং কোস্টগার্ড এর যৌথ অভিযানে ৮৫০ কেজি কাঁকড়া জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট ) সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মনতাসির ইবনে মহসিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ আগস্ট) বিকেলে কোস্টগার্ড স্টেশন কয়রা ও বন বিভাগ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ নদের ঘড়িলাল বাজার ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অভিযান চলাকালে ওই এলাকায় একটি কাঠের বোট তল্লাশি করে নিষিদ্ধ সময়ে সুন্দরবন থেকে আহরিত ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়। তবে অভিযানের বিষয় টের পেয়ে কাঁকড়া পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে সম্ভব হয়নি।
মন্তব্য করুন