বড়াইগ্রাম প্রতিনিধি।।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও তার ছেলে সোহেল রানা পুটু সহ খুনের মামলায় প্রধান আসামি। পারিবারিক দ্বন্দ্বের জেরে সংঘঠিত মারামারিতে আহত হয়ে হাসপাতালে নেয়ার পর গত ১১ জুন ২০২৫ রওশন আলী শেখ (রোসা) মৃত্যুবরণ করলে তাদেরকে হত্যা মামলার আসামি করা হয়। সেই প্রেক্ষিতে চেয়ারম্যান সাহেব আজ অবধি পলাতক রয়েছেন। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে নামমাত্র চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু, হত্যা মামলার আসামি হওয়ার পরে ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। চরম জনদুর্ভোগের শিকার অত্র ইউনিয়ন বাসী।
এব্যাপারে সরকারের কোন দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। চেয়ারম্যানের অনুপস্থিতিতে ইউপি সদস্যরা অনেকটাই বেপরোয়া। এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোন কাঙ্খিত ফল পাওয়া যাচ্ছে না ।
অপরদিকে, চেয়ারম্যান ও তার ছেলের ফাঁসির দাবিতে মানববন্ধনসহ পোস্টারিং করা হয়েছে।
এলাকাবাসীর দাবি ন্যায় বিচার সাপেক্ষে চেয়ারম্যানের উপযুক্ত শাস্তি দেয়া হোক। সেই সাথে ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রমে গতি ফেরাতে ইউএনও সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকরী পদক্ষেপ এখন সর্বস্তরের মানুষের অন্যতম প্রধান চাওয়া।
মন্তব্য করুন