দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী সংগঠন সিটি ক্লাব ও পাঠাগারের সদ্য প্রয়াত সহ-সভাপতি কাজী খলিলুর রহমানের স্মরণে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে সংগঠনটি। বৃহস্পতিবার মাগরিব নামাজবাদ সন্ধ্যা ০৬.৪৫ মিনিটর সময় সিটি ক্লাবের নিজস্ব কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা শহিদুজ্জামান অশ্রু, উপদেষ্টা হেমায়েত হোসেন হিমু, সভাপতি গৌতম সরকার বাবু, সাধারণ সম্পাদক আজাদ হোসেন পান্না, সাবেক সভাপতি আব্দুল হাকিম মাঝি, সাবেক সাধারণ সম্পাদক রকিব বিন রাজ্জাক পলাশ, সাবেক সাধারণ সম্পাদক মাইনুল হক বাপ্পি ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তুহিন সহ কাজী খলিলুর রহমানের পরিবার বর্গ ও সিটি ক্লাবের সদস্যরা।
মৃত্যু কালে তিনি এক ছেলে সন্তান ও স্ত্রী সহ অনেক আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেঝেন। কাজী খলিলুর রহমান ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি এবং অনেক সংগঠনের উপদেষ্টা।
উল্লেখ্য গত ০৮ সেপ্টেম্বর ২০২৫, তারিখ সকাল ০৯.৪৫ মিনিটের সময় ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন কাজী খলিলুর রহমান । পরে ঐ দিন মাগরিব বাদ জানাযা নামাজ শেষে তার নিজ বাড়ি মহদিপুরে নিয়ে যাওয়া হয়। এবং সেখানে এশা বাদ রাত ০৯টায় ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তার জানাযা নামাজে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়।
মন্তব্য করুন