সাকিল আহমেদ।।
খুলনার কয়রা উপজেলার আমাদী বাজার এলাকায় সৎ মায়ের ওপর নৃশংস ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গল ঘোষের ছেলে পারিবারিক দ্বন্দ্বের জেরে তার সৎ মা ঝেনি ঘোষকে ধারালো সেভেন-গিয়ার ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি গুরুতর জখম হন।
আহতের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, ঝেনি ঘোষ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।
এদিকে, ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, পারিবারিক কলহের জের ধরেই এ হামলা ঘটে থাকতে পারে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মন্তব্য করুন