জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কোয়াবের বিজয় দিবসের ম্যাচে রদবদল

প্রতিবেদক: এম জিশান পারভেজ।

বিজয় দিবসে জাতীয় দলের ক্রিকেটারদের দুই ভাগে বিভক্ত করে প্রীতি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

মঙ্গলবার হতে যাওয়া এই ম্যাচের স্কোয়াড থেকে সরে দাঁড়িয়েছেন সৌম্য সরকারসহ পাঁচ ক্রিকেটার। তার জায়গায় দলে ঢুকেছেন নাঈম শেখ।

বিজয় দিবসের দিন অদম্য ও অপরাজেয় নামে দুই দলে ভাগ হয়ে খেলবেন দেশের শীর্ষ ক্রিকেটাররা। সৌম্যর পাশাপাশি নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয়, শেখ মেহেদী হাসান এবং তানজিম হাসান সাকিবও নিজেদের নাম সরিয়ে নিয়েছেন।

তাদের পরিবর্তে অপরাজেয় দলে জিসান আলম, এসএম মেহেরব অহিন, রাকিবুল হাসান এবং রিপন মন্ডলকে দলে অন্তর্ভুক্ত করা হরয়েছে।

এই ম্যাচে অদম্য স্কোয়াডকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আর অপরাজেয় দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত।

অদম্য দলের কোচ হিসেবে থাকছেন সোহেল ইসলাম। ম্যানেজারের দায়িত্বে থাকবেন 
বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ইশতিয়াক সাদেক। আর মেন্টরের ভূমিকায় থাকবেন জাতীয় দলের সাবেক অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

অপরাজেয় বাংলার কোচ হিসেবে থাকছেন স্থানীয় কোচ মিজানুর রহমান বাবুল। ম্যানেজারের দায়িত্বে থাকছেন ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) সাবেক পরিচালক শেহজাদ মুনিম। মেন্টরের দায়িত্বে থাকবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

অদম্য স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, 

আফিফ হোসেন ধ্রুব, আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভির ইসলাম এবং শরিফুল ইসলাম।

অপরাজেয় স্কোয়াড: পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জিসান আলম, এস, এম, মেহেরব অহিন, রাকিবুল হাসান, রিপন মন্ডলকে , নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নাহিদ রানা এবং আব্দুল গাফফার সাকলাইন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবো খোকন তালুকদার

1

শিবগঞ্জে জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর মনোনয়ন ফরম জ

2

তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে আনোয়ারা উপজেলা বিএনপির

3

দিনাজপুর ৫ আসনে বিএনপির ত্যাগী নেতাকে মনোনয়ন না দেওয়ায় প্

4

মুকসুদপুরে জামায়াতের আমির ডা: শফিকুর রহমানের আগমনে পথসভায়

5

অশ্রুসিক্ত ভালোবাসা

6

জাতীয় ঐক্য রক্ষার্থে বেগম জিয়ার আরোগ্য লাভে দোয়া মাহফিল

7

ভাটির অঞ্চলের জেলা সুনামগঞ্জের ৫ আসনে জমে উঠেছে নির্বাচনি প্

8

রাজশাহীতে শিশুশ্রম নিরসনে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

9

মধুপুরে মোটরসাইকেল রেসে দুর্ঘটনা

10

ঐতিহাসিক মুহূর্ত যুক্তরাজ্যে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস

11

কুয়েত ঢাকা রুট থেকে উধাও জাতীয় পতাকাবাহী বিমান সিডিউল

12

মধ্য জুইদন্ডী খাইবত আলী ফুটবল টুর্ণামেন্ট এর কোয়ার্টার ফাইনা

13

নিষিদ্ধ দল বিতর্কেও শেষ পর্যন্ত বৈধ

14

সাংবাদিক শাওন আমিনের পরিবারকে নিয়ে ফেসবুকে মিথ্যা অপপ্রচার

15

কোটালীপাড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন

16

কুলাউড়ায় জামায়াত মনোনীত প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্টিত

17

কলমাকান্দায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

18

এসডিজি'র টার্গেট বাস্তবায়নে ফলপ্রসূ কাজ করুন- ময়মনসিংহে বিভা

19

কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রাহকের ২ লক্ষাধ

20