জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কোম্পানীগঞ্জে মোবাইল কোর্টে চারজনের কারাদণ্ড

ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ (সিলেট):

 সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবন, পাথর লুট ও অবৈধ বালু উত্তোলনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে মাদক সেবনের অপরাধে একজনকে তিন মাসের এবং শাহ্ আরপিন টিলার এক ট্রাকচালককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মিলে মাজার এলাকা থেকে লুট করা পাথরভর্তি একটি ট্রাক জব্দ করে মিলের মালিক ও ট্রাক চালককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে ধলাই ব্রিজের নিচ থেকে অবৈধভাবে উত্তোলন করা বালুভর্তি একটি নৌকা জব্দ করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মোহাম্মদ রমজান আলী (২০), পিতা: মোহাম্মদ কালা মিয়া, মাতা: মৃত মনোয়ারা বেগম, সাং: পুরাতন জালিয়ার পার, পশ্চিম ইসলামপুর, থানা: কোম্পানীগঞ্জ, সিলেট।মোঃ আশিক আলী (৫০), পিতা: বোরহান উদ্দিন, মাতা: মৃত দুলভি বেগম, সাং:কালিবাড়ি, পূর্ব ইসলামপুর, থানা: কোম্পানীগঞ্জ, সিলেট।মোহাম্মদ শওকত আকবর, পিতা: আলী আকবর, মাতা: খোরশেদা বেগম, সাং: ৩৩০ কাতনগঞ্জ, হাজী আসাদ আলী সওদাগর বাড়ি, থানা: কোতোয়ালি, চট্টগ্রাম।মোঃ জুয়েল মিয়া (২৬), পিতা: মৃত নানু মিয়া, মাতা: মোছাঃ খুজেদা বেগম, সাং: বতুমারা, নোয়াগাঁও, উত্তর রনিখাই, থানা: কোম্পানীগঞ্জ, সিলেট।
অভিযানে জব্দ করা পাথর ও বালু প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ জানান,চারজন কে আটক করা হয়েছে এবং আমাদের
নিয়মিত অভিযান চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজিপুরে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজার গণসংবর্ধনা

1

মাদারীপুর জেলার বিভিন্ন মন্দিরে,মা দূর্গার মহাষ্টমী উৎযাপন

2

চার বছর ধরে চরজব্বর কলেজ চলছে ভারপ্রাপ্তে

3

কালিহাতীতে অবসরপ্রাপ্ত জাদুঘর কর্মচারীর রক্তাক্ত লাশ উদ্ধার

4

পাবনায় ডা. শফিকুর রহমান চাঁদাবাজ-দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্ত

5

পার্বতীপুরে হত্যা মামলাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর সংবাদ সম্

6

গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

7

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চরকাউয়া ইউনিয়ন যুবদলের দোয়া মা

8

স্বৈরাচারী সরকার প্রশাসন ভেঙে দিয়েছে

9

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

10

স্বাধীনতার ৫৩ বছরেও উন্নয়নহীন চৌউরাশ-হরিনাচালা সড়ক

11

ঈশ্বরগঞ্জে পুলিশের ‘মোটর মোবাইল টিম’ অভিযান

12

শোক পালনের মধ্য দিয়ে ঝালকাঠিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্

13

কালিয়াকৈরে যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

14

রায়গঞ্জের নিমগাছীতে ফুটপাতে জমে উঠেছে শীতবস্ত্র কেনা বেচা

15

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়ো

16

বেনাপোলে ধানের গোলাঘর থেকে পিস্তল উদ্ধার, আটক ১

17

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

18

কলমাকান্দা পূর্ব বাজারে লরির চাপায় নারী নিহত

19

সাতক্ষীরার ৪টি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়ন জমা

20