জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

কোটালীপাড়ায় গণগ্রেপ্তার বিএনপি'র সংবাদ সম্মেলন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গত ১৬ জুলাই এনসিপির ঘোষিত সমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মধ্যে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওয়াবদারহাট বাজার এলাকায় প্রকাশ্যে রাস্তার গাছ কেটে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কাউকে গ্রেফতার করেনি।
পরবর্তীতে কোটালীপাড়া থানা পুলিশ নিজে বাদী হয়ে ১ শত ৫৫ জন জ্ঞাত ও অজ্ঞাতনামা প্রায় ১ হাজার ৫ শত জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। ওই মামলায় কোনো সুনির্দিষ্ট অপরাধ বা পরিচয় ছাড়াই সাধারণ শিক্ষক, কৃষক, দিনমজুর, ব্যবসায়ীসহ নিরীহ জনগণকে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে।
এই ঘটনার প্রতিবাদে আজ ২০ জুলাই (রবিবার) দুপুর ২টায় কোটালীপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি এস.এম মহিউদ্দিন লিখিত বক্তব্যে বলেন, “পুলিশের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড করলেও তাদের কাউকে গ্রেফতার করা হয়নি। অথচ এখন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সাধারণ জনগণকে হয়রানি ও গণগ্রেপ্তার করা হচ্ছে, যা সম্পূর্ণ অমানবিক ও অবিচার।”
কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার বলেন, এ ঘটনার সাথে বিএনপি'র কোন নেতা কর্মী সম্পৃক্ত না। কে বা কাহারা নিরীহ সাধারণ জনগণের নাম দিয়েছে তাও আমরা জানি না। 
এছাড়াও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ওয়ালিউর রহমান বলেন, “১৬ জুলাই ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল। এখন উল্টো নিরপরাধ, রাজনীতির সঙ্গে সম্পর্কহীন আমজনতাকে আসামি করা ও গ্রেফতার করা হচ্ছে। এটি চরম দুঃখজনক ও বেআইনি।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—
ইউসুফ দারিয়া – সভাপতি, পৌর বিএনপি
ফায়েকুজ্জামান ফায়েক – সাবেক ভিপি
সলেমান শেখ – সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি
মান্নান শেখ – সদস্য সচিব, যুবদল
আব্দুল হাকিম খলিফা, স্বেচ্ছাসেবক দলের মাহাবুব খান
মো. লালন – আহ্বায়ক, ছাত্রদল
মো. বাইজিদ – ছাত্রদল নেতা
ও অন্যান্য নেতৃবৃন্দ।
কোটালীপাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে এই গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ, নিরীহ ব্যক্তিদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালিত

1

৫০০ টাকার বাজিতে খালে শতবার ডুব,

2

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে দল থ

3

জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে পাঁচবিবি পাঁ

4

কারিগরি শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত থেকে সরে এল

5

বাঞ্ছারামপুরে মাওলানা আবু নাছের এর মতবিনিময় সভা

6

নওগাঁর মাদকবিরোধী অভিযানে বদলগাছীতে ট্যাপেন্টাডলসহ ৫ জন গ্রে

7

লালমাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‍

8

নারায়ণগঞ্জে জামায়াতের মিছিলে হামলা, আহত ৮

9

ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

10

শ্যামনগরে বিষ মিশানো পিঠা খেয়ে একই পরিবারের ১০জন হাসপাতালে ভ

11

দিনাজপুরের কাহারোলে তৃতীয় লিঙ্গ হত্যা মামলার রহস্য উদঘাটন

12

টুঙ্গিপাড়ায় মুরগি দেওয়ার প্রলোভনে প্রতারণা

13

সুন্দরবনের দুই মাস কাঁকড়া ধরা নিষিদ্ধ

14

গাবতলী বেদেপল্লীতে সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত ২

15

নওগাঁ-৪৯ মান্দা-৪ আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেলের শোডাউন

16

উল্লাপাড়ায় জনপ্রিয় হচ্ছে কালোজিরা চাষ

17

মাদারগঞ্জে নাশকতা মামলায় ইউনিয়ন তাঁতীলীগ নেতা এনামুল গ্রেফতা

18

ফুলবাড়িতে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী উদ্বোধন

19

আইএল টি–টোয়েন্টিতে অভিষেকে সাকিব রিটায়ার্ড আউট

20