জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের উলিপুরে ভাগিনার আঘাতে মামার মৃত্যু


মোঃ এনামুল হক বিপ্লব 

 

গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় উলিপুর থানাধীন বজরা ইউনিয়নের টিটামার পাড় এলাকায় পারিবারিক বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে একই এলাকার আনিছুর রহমান (৪৮) তার মামা ভিকটিম খায়রুল হক (৬৫) এর মাথায় বাশ দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরবর্তীতে ভিকটিমের পরিবারের লোকজন তাকে দ্রুত উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। ভিকটিম রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় অদ্য ২২.০১.২০২৫ ইং তারিখ সকাল অনুমান ৯.০০ ঘটিকায় মৃত্যুবরণ করেন। 

পরবর্তীতে উক্ত ঘটনার সংবাদ পেয়ে কুড়িগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিকভাবে উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের মুল ঘাতক ভিকটিম এর ভাগিনা আনিছুর রহমান (৪৮) কে গ্রেফতার করে এবং ভিকটমের দেখানো মতে হত্যায় ব্যবহৃত বাঁশের লাঠিটি উদ্ধার করে। 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলার উলিপুরে পারিবারিক বিরোধের জেরে হত্যার ঘটনায় ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই মুল ঘাতককে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ। হত্যাকাণ্ডের কারণ ও আর কেউ জড়িত আছে কিনা গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাংগাইলের নাগরপুরে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

1

কাদেরসহ ৭ আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ

2

আগামী ২ ফেব্রুয়ারী জনসভা উপলক্ষে চট্টগ্রাম অঞ্চল জামায়াতের উ

3

মোল্লাপাড়ায় ইমাম মাওলানা তাওহিদুল ইসলাম সাহেবকে রাজকীয় বিদায়

4

হোসেনপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন অপু গ্রেপ্তার

5

নওগাঁর পোরশায় বিভিন্ন পোকা মাপার উপদ্রবে নাজেহাল কৃষক

6

নিয়ামতপুরে জননেতা মোঃ মোস্তাফিজুর রহমানের একবেলার খাদ্য বিত

7

রাজবাড়ী জেলা পুলিশের অভিযানে ০২ টি বিদেশী পিস্তল এবং গুলিসহ

8

নোয়াখালীতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

9

ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষি

10

মাদারীপুরে জামায়াতের এমপি প্রার্থীর সমর্থনে মোটরসাইকেল শোভায

11

টাঙ্গাইলে জাতীয় পাটির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

12

নেত্রকোণার দুর্গাপুরে বিজিবির অভিযানে ফেন্সিডিলের চালান জব্দ

13

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

14

আগৈলঝাড়ায় গোয়াল ঘর থেকে গরু চুরির চেষ্টা, ব্যর্থ হয়ে পাল

15

নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে ময়মনসিংহ সদর ইউএনও জান্নাতুল ফের

16

জাতীয় সাতার প্রতিযোগিতায় কুষ্টিয়ার শিক্ষার্থীদের ঐতিহাসিক সা

17

২ নং কুলিয়া ইউনিয়নে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগ

18

ইউরোপের স্বপ্ন দেখিয়ে যুবকদের মৃত্যু ফাঁদে ফেলছে লিবিয়া প্

19

মিথিলার আত্ন হত্যায় প্ররোচনায়কারিদের শাস্তির দাবীতে মানববন্ধ

20