জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু

তিতাস আহম্মেদ।।

কুষ্টিয়ার সদর উপজেলায় বাসের ধাক্কায় অ্যাডভোকেট দবোরা খানম সারিকা (৩০) নামে এক নারী আইনজীবীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশা চালকসহ আরও দুইজন আহত হন।
নিহত দবোরা খানম কুষ্টিয়া কোর্টের আইনজীবী এবং শহরের আমলাপাড়া এলাকার রিয়াদুর সালেহীন মুনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোরিকশা হঠাৎ মহাসড়কে উঠে গেলে চট্টগ্রামগামী শ্যামলী এন আর পরিবহনের একটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট দবোরা খানম মারা যান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমান জানান, ‘সকালে দুর্ঘটনায় আহত তিনজনকে ভর্তি করা হয়। তাদের মধ্যে এক নারী মারা গেছেন। অপর দুইজন চিকিৎসাধীন আছেন এবং তারা আশঙ্কামুক্ত।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘দুর্ঘটনায় তিনজন আহত হয়েছিলেন। এর মধ্যে নারী আইনজীবী দবোরা খানম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অশ্রুসিক্ত ভালোবাসা

1

বেনাপোলে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি

2

বারহাট্টায় গভীর রাতে লাগা আগুনে পুড়ল ১ টি গার্মেন্টস দোকান

3

আইনের তোয়াক্কা না করে রাতে মাটি পরিবহন, ক্ষোভে স্থানীয়রা

4

কিশোরগঞ্জে নিজ এলাকায় এলেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব

5

মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল

6

মাদারীপুর ০৩ আসনে -ধানের শীষের কান্ডারী, "আনিসুর রহমান তালুক

7

ধামরাইয়ে চালু হলো গণপাঠাগার

8

অসচ্ছল শিক্ষার্থীকে স্নাতকে ভর্তির সম্পূর্ণ খরচ দিল ইবি ছাত্

9

চাঁপাইনবাবগঞ্জে ১০ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ম

10

ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় মালামালসহ গ্রেফতা

11

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত, ঘন কুয়াশায়

12

চট্টগ্রামের প্রকৃতিতে কবি নজরুলের অনুপ্রেরণা

13

নিয়ামতপুরের শ্রীমন্ত পুর ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্মুক্

14

নওগাঁর নিয়ামতপুরে সারা দেশের ন্যায় অষ্টম শ্রেণীর বৃত্তি পর

15

বানিয়াচংয়ে অটে-লরি সংঘর্ষে নবীগঞ্জের যুবক নিহত, আহত ৪

16

ধরমন্ডল সড়কে বেহাল দশা জুন দুর্ভোগ চরমে

17

ময়মনসিংহে গাঁজা সহ চার জন গ্রেফতার

18

জনসমুদ্র সিপাহী বিপ্লব সেনবাগ ও আংশিক সোনাইমুড়ী আসনের প্রার

19

বাঞ্ছারামপুরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন

20