জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ার আব্দালপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

তিতাস আহম্মেদ

কুষ্টিয়ার ইবি থানাধীন আব্দালপুর ইউনিয়নের দরগাপাড়া গ্রামে সাপের কামড়ে মমতাজ (৩৮) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে নিজ ঘরেই সাপের কামড়ের শিকার হন মোঃ মকুলের কিবরিয়ার স্ত্রী মমতাজ।

স্থানীয় সূত্রে জানা যায়, সাপে কাটার পর পরই পরিবারের সদস্যরা একজন স্থানীয় রাজু নামের এক সাপুড়েকে খবর দেন। সাপুড়ে এসে নিজের তান্ত্রিক পদ্ধতিতে বিষ নামানোর চেষ্টা করলেও কোনো সুফল মেলেনি। উল্টো মমতাজের বমি হতে থাকে।
অবস্থা বেগতিক দেখে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় একজন ডাক্তারের কাছে নিয়ে যান। সেখানে ডাক্তার তাকে বমি কমানোর জন্য বড়ি দেন এবং দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

ফোন কলে সাপুড়ে রাজুর সাথে যোগাযোগ করলে তিনি জানান, সাপটির নাম কালগুমরা,খুবই বিষধর,অতিবৃষ্টির জন্য বাসা বাড়িতে উঠে।আমি সর্বচ্চ চেষ্টা করেছি,তার আগেই বিষ সর্বশরীর হয়ে গেছে। 

ব্যাটারি চালিত অটো গাড়ি যোগে 
হাসপাতালের পথে রওনা হলে ভাদালিয়া নামক স্থানে পৌঁছালে মমতাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।সেখানকার স্থানীয় ডাক্তার তার মৃত্যু নিশ্চিত করেন। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।এবং এলাকাবাসী সাপের উপদ্রব কমানো ও এথেকে বাঁচার শলাপরামর্শ করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরগঞ্জে দাঁড়িপাল্লার গণজোয়ার

1

সুবর্ণচরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

2

বেনাপোল সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

3

কোম্পানীগঞ্জে বিএনপির গণসমাবেশে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন

4

কোম্পানীগঞ্জে তালামীযে ইসলামিয়ার ফুড়ারপার শাখার শীতবস্ত্র বি

5

ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের বৃহৎ সামাজিক উৎসব ওয়ানগালা (নবা

6

নওগাঁর ধামইরহাট সীমান্তে ৪ চোরাকারবারীসহ ৫টি মহিষ আটক

7

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শার্শায় বিক্ষোভ মিছিল

8

যোগ্যতার ভিত্তিতে তালিকা প্রকাশে বিলম্ব, কলকাতায় মধ্যশিক্ষা

9

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

10

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে মাসিক মিটিং ও বর্ধিত সভা অনুষ্ঠিত

11

আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি

12

ভাঙ্গুড়ায় ট্রাক ভর্তি চায়না দুয়ারি জাল জব্দ, যুবকের কারাদণ্ড

13

‎কুষ্টিয়া দৌলতপুরে তাজা মোটর শেল উদ্ধার

14

অগ্নিকাণ্ডে কয়রায় ইটভাটার শ্রমিকের বসতঘর ভুস্মীভুত

15

ঠাকুরগাঁও ডিসি কার্যালয়ের নিয়োগ ঘিরে কল রেকর্ড ফাঁস

16

জলাবদ্ধতা নিরসনে মেয়র ডা. শাহাদাতের সাফল্যে প্রধান উপদেষ্টার

17

কাপাসিয়ায় পরিত্যক্ত খামারে ঘোড়া জবাইয়ের অভিযোগ, মাংসসহ ৫টি জ

18

দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

19

টাঙ্গাইলের সখীপুরে ফুটবল খেলা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় য

20