মেহরাব হাসান কাশফি
প্রকাশঃ 14-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

কুম্ভারপাড়ায় গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন: নিরাপত্তায় নতুন দিগন্ত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার অন্তর্গত কুম্ভারপাড়া এলাকায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় গ্রামবাসী ও প্রবাসীরা। সম্প্রতি এলাকাবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখতে সেখানে স্থাপন করা হয়েছে আধুনিক প্রযুক্তির সিসি (CCTV) ক্যামেরা।
এই মহৎ উদ্যোগটি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়েছে এলাকার সচেতন নাগরিক ও প্রবাসে অবস্থানরত কুম্ভারপাড়ার সন্তানদের সহযোগিতায়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়নের ফলে এলাকায় নিরাপত্তা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন আশা করা হচ্ছে।
তরুণ সমাজ  জানান, “বর্তমান সময়ে অপরাধ দমন এবং সন্দেহজনক গতিবিধি নজরে রাখতে সিসি ক্যামেরার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে রাতে অপরিচিত মানুষের চলাচল এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।”
প্রবাসে থাকা কুম্ভারপাড়াবাসীরাও এই উদ্যোগে আর্থিক ও মানসিক সহায়তা দিয়েছেন। তারা জানিয়েছেন, দেশের জন্য কিছু করার ইচ্ছা সবসময়ই ছিল। গ্রামের মানুষের নিরাপত্তার বিষয়টি সামনে রেখে এ উদ্যোগে যুক্ত হতে পেরে গর্বিত।
এলাকার এক প্রবীণ মুরব্বি বলেন, “আগে অনেক কিছু চোখের আড়ালে থেকে যেত, এখন ক্যামেরা থাকায় কেউ কোনো অসৎ কাজ করতে সাহস পাবে না।”
এটি শুধু একটি প্রযুক্তিগত স্থাপনাই নয়, বরং এটি স্থানীয় সচেতনতা, একতা এবং প্রবাসীদের সাথে এলাকার দৃঢ় সম্পর্কের একটি চমৎকার উদাহরণ। গ্রামবাসীদের মতে, এই পদক্ষেপ অন্যান্য এলাকাকেও অনুপ্রাণিত করবে নিরাপত্তা ও সচেতনতার দিক থেকে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারহাট্টা রেলওয়ে স্টেশনে প্রয়োজনীয় প্লাটফর না থাকায় যাত

1

খুরুশকুলে মৎস্য ঘেরে যুবক খুন

2

আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের

3

রাজশাহীর দুর্গাপুরে বিধবা নারীকে প্রাাণনাশের হুমকি

4

হোসেনপুরে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট

5

ঈশ্বরদীতে শহীদ ওসমান হাদী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

6

‎কুষ্টিয়া দৌলতপুরে তাজা মোটর শেল উদ্ধার

7

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ভূমিকায় ‘পাতানো নির্বাচন’-এর আ

8

ময়মনসিংহ-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দি

9

অশ্রুসিক্ত ভালোবাসা

10

পরকীয়া সুনিশ্চিত নিরাপত্তাশীল বাসায়

11

নাসিরনগর কচুয়ায় শায়িত আছেন ৩৬০ জনের অন্যতম সৈয়দ মিরাণ শাহ তা

12

বকশীগঞ্জে মাফি পরিবহনের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রত

13

সুরেশ্বর দরবার শরীয়ফ"দেশের অন্যতম আধ্যাত্মিক চর্চা কেন্দ্র

14

সিলেটে নিজ ঘর থেকে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রীর লাশ উদ্

15

রাবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন

16

কোম্পানীগঞ্জে পাথর চুরির মামলায় ‘গণগ্রেপ্তারে’: বলির পাঁঠা

17

পিরোজপুর-২ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন আহমেদ সোহেল মঞ্জু স

18

আমরা ক্ষমতায় আসলে কারো ঘর ছেড়ে পালাতে হবে না-মুফতি আবু বকর

19

সরিষাবাড়ীতে আনসার-ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা স

20