জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুমারখালীর কালিগঙ্গা নদী থেকে গৃহবধূর ভাসমান লাস উদ্ধার

তিতাস আহম্মেদ।।

কুষ্টিয়ার কুমারখালীতে নাছিমা খাতুন (৪০) নামের এক গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার বাগুলাট ইউনিয়নের দুধকুমড়া এলাকার নিহতের বাড়ির প্রায় ২০০ মিটার দূরে মরা কালিগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।নিহত গৃহবধূ একই এলাকার দিনমজুর মহেদ আলীর স্ত্রী। 
তবে এ ঘটনায় নিহতের স্বামী ও ছেলের পাল্টাপাল্টি এবং মিশ্র বক্তব্য পাওয়া গেছে। ছেলের দাবি, রাত একটার দিক থেকে মাকে পাওয়া যাচ্ছিল না। আর স্বামীর দাবি, ভোরে ফরজ গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে নাছিমা।
আর নিহতের চাচার ভাষ্য, বিয়ের পর থেকেই জামাই-মেয়ের সংসারে অশান্তি ছিল। পারিবারিক কলহের জেরেই মেয়েকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে জামাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরা কালিগঙ্গা নদী থেকে প্রায় ২০০ মিটার দূরে মহেদ আলী ও নাছিমা খাতুন দম্পতির বসবাস। এক ছেলে ও এক মেয়ে বিবাহিত। বুধবার সারাদিন তারা নদী থেকে কচুরিপানা পরিষ্কার করেছেন।
বৃহস্পতিবার সকালে মাছ ধরতে গিয়ে জেলেরা নাছিমার ভাসমান মরদেহ দেখে স্বজনদের খবর দেন। পরে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মরা নদীর কিনারায় ভাসছে গৃহবধূ নাছিমার মরদেহটি। পাড়ে উৎসুক জনতার ভিড়। কাজ করছে পুলিশ।
এ সময় এক নারী বলেন, খবর শুনে এসে দেখি নদীত ভেসে আছে মরদেহ। কীভাবে মরেছে তা জানি না। তার ভাষ্য, পানিতে ডুবে মরলে তো এতো তাড়াতাড়ি ভাসার কথা নয়।
অভিযোগ অস্বীকার করে নাছিমার স্বামী মহেদ আলী বলেন, বুধবার দু’জন মিলে নদীর কচুরিপানা পরিষ্কার করেছি। রাতে খেয়ে ১১টার দিকে ঘুমিয়েছি একসঙ্গে। কিছু না বলে ভোরে নদীতে ফরজ গোসল করতে গিয়ে আর ফেরেনি। তার ভাষ্য, রাতে কোনো ঝগড়া বা ঝামেলা হয়নি। গোসলে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।
আর নাছিমার ছেলে রাজিব হোসেন প্রথমে বলেন, রাত একটা থেকে মাকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজিও করা হয়েছিল। পরে সকালে জেলেরা খবর দিলে মরদেহ পেয়েছি। আবার পরে বলছে, কোনো ঝামেলা ছিল না। সকালে খেয়ে নদীতে গোসলে গিয়েছিল মা।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, খবর পেয়ে আমাদের ফোর্সরর মাধ্যমে নদী থেকে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্দেহজনক হওয়ায় সুরতহাল শেষে মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা পরে জানানো যাবে এবং আপনাদেরকে জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ির উদ্বোধন করলেন বাণিজ্য

1

চাঁপাইনবাবগঞ্জ বাল্যবিবাহ রোধ ও শিশু নির্যাতনে জনসচেতনতামূলক

2

রাশিয়ায় চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ

3

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

4

কাউখালীতে যৌথবাহিনির অভিযানে সশস্ত্র সন্ত্রাসী গ্রেফতার

5

কিশোরগঞ্জে শৈত্যপ্রবাহে কাহিল জনজীবন

6

ফুলবাড়ীতে শীত ও ঘন কুয়াশায় বোরো চারা নিয়ে দুশ্চিন্তায় কৃষক

7

চরভদ্রাসনে অজ্ঞাত ব্যাক্তির গলিত লাশ উদ্ধার

8

দাওগাও ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

9

মহান বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা মাওলানা মাহমুদুল হাসান শা

10

গণতান্ত্রিক আন্দোলনের সাহসী সৈনিক কায়েস ভাইয়ের জন্মদিন উপলক্

11

দিনাজপুরে কারিতাসের উদ্যোগে সম্প্রীতি ও আন্তঃধর্মীয় কর্মশালা

12

বগুড়ার নন্দীগ্রামে এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ ধর্ষক আটক

13

গণভোটের দোহাই দিয়ে বদলির এক সপ্তাহ পরও কর্মস্থল ছাড়েননি স্বা

14

বগুড়া শ্রমিক দলের ১৫নং ওয়ার্ডের ৬১ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমি

15

চাঁপাইনবাবগঞ্জের ধাইনগরে জামায়াতের পরিস্কার পরিচ্ছন্নতা অভি

16

ধোবাউড়ায় কৃষি প্রণোদনার লটারিতে অনিয়মের অভিযোগ

17

পূর্ব বাংলা বাজারে কলিমউদ্দিন আহমেদ মিলন এর গণসংযোগ

18

এনসিপির ঝালকাঠির আহ্বায়ক মান্না, সদস্য সচিব জুবায়ের

19

হাদীর অকাল শহীদি মৃত্যুতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দা

20