জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

কিশোর গ্যাং এর হামলায় এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ সমাবেশ

মো.ইকবাল হোসাইন।।

ঝালকাঠির নবগ্রামে এইচএসসি পরীক্ষার্থী রমজানকে গুরুতর জখম করেছে কিশোর গ্যাং। রবিবার বিকেলের ঘটনায় সহপাঠিরা মঙ্গলবার দুপুরে নবগ্রাম বাজারে বিক্ষোভ মিছিল করে কিশোর গ্যাং লিডার সিফাতসহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। ২৪ আগস্ট রবিবার বিকেলে নবগ্রাম ইউনিয়নের বেতরা এলাকার কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত রমজানকে প্রথমে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহা বিদ্যালয়ে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। আহত রমজান নবগ্রাম ইউনিয়নের পরমহল গ্রামের আলাউদ্দিন তালুকদারের পুত্র এবং  নবগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে সদ্য অনুষ্ঠিত বাণিজ্য বিভাগের এইচএসসি পরীক্ষার্থী। 
¯’ানীয় সূত্রে জানাগেছে, গত দুই মাস পূর্বে বেতরা এলাকার কাওছার হোসেনের  ছেলে সিফাতের সাথে রমজানের কথার কাটাকাটি হয়। দ্বন্দের কয়েকদিন পর তাদের মধ্যে মিমাংশাও হয়। মিমাংশা হওয়ার পরেও রমজানের প্রতি তাদের  ক্ষোভ থেকেই যায়। ২৪ আগস্ট রবিবার কৃষি ব্যাবহারিক পরীক্ষা দিয়ে বিকেলে নবগ্রাম ইউনিয়নের হিমানন্দকাঠি-বাউকাঠি নতুন সড়কের বেতরা এলাকায় রমজান ও তার কলেজের বন্ধুরা মিলে ঘুরতে যায়। ঘোরাঘুরির মাঝে সবাই মিলে ছবি তুলছিলো। বিষয়টি বেতরা এলাকার সিফাত দেখতে পেয়ে পূর্ব শত্রুতার জেরে সিফাত ও তার আত্মীয়সহ আরো ১৫/২০জন মিলে দেশীয় অস্ত্র, দা, শাবল, জিআইপাইপ, বাঁশ নিয়ে কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত ধাওয়া করে মারধর শুরু করে। রমজানের সাথে থাকা অন্য বন্ধুরা আহত হলেও রমজান গুরুতর আহত হয়। বিক্ষোভকারী সহপাঠিরা জানায়, রমজান খুব ভালো এবং ভদ্র ছেলে। ওর পরীক্ষা রবিবারে শেষ হয়েছে। ওর উপর হামলার ঘটনায় প্রশাসনের কাছে কঠিন বিচার চাই। 
নাম প্রকাশে অনি”ছুক শিক্ষার্থীরা বলেন, আমরা মানববন্ধন করব এ খবর শুনে অধ্যক্ষ মো. আখতার হোসেন আমাদের মানববন্ধন না করার জন্য বাধা প্রদান করেন। 
অধ্যক্ষ মো. আখতার হোসেন বাধা প্রদানের বিষয়টি অস্বীকার করে জানান,  আহত শিক্ষার্থীর বিষয় সভাপতি ও ম্যানেজিং কমিটির অন্যদের সাথে আলাপ করেছি। সভাপতি দু’/একদিন পরে আসবে এবং বিষয়টি দেখবেন। 
আহত  রমজান তালুকদারের বাবা বলেন, আমার ছেলে বর্তমানে ঢাকা  মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে তার অবস্হা খুবই খারাপ। আমার ছেলের উপরে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা করব।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে রাজপথে ইসলামী ছাত

1

বাঁশখালীতে জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশের যৌথ অভিযানে ১টি

2

প্রশাসনিক উপজেলা ঘোষণা ও বাস্তবায়নের দাবীতে গণ স্বাক্ষর কর্ম

3

বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় মালামাল (শীসা) সহ ভারতীয় ট্রাক

4

হোসেনপুরে নার্সারিতে মহররম আলীর ভাগ্য বদল

5

বিজয় নিশান

6

মেঘনা নদীর ভাঙ্গনে নিঃস্ব শত শত পরিবার

7

সাতক্ষীরা রেঞ্জের দুই কর্মকর্তার বিরুদ্ধে কৌশলে ঘুষ লেনদেনের

8

কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনী যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত

9

বিজিবি ৫৯ মহানন্দা ব্যাটালিয়ন কর্তৃক পৃথক দুটি অভিযানে মাদকস

10

ঐতিহাসিক পাগলা মসজিদের পার্কিং এরিয়া পরিষ্কারে বিডি ক্লিন ক

11

বাবুগঞ্জে ধুমকেতু ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

12

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

13

কয়রায় জনপ্রতিনিধিদের সঙ্গে বিএনপি প্রার্থী বাপ্পির সাক্ষাৎ

14

বিলুপ্তির পথে গরুর হাল

15

টাঙ্গাইল পৌরসভায় নেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা

16

৩০ বছরের জন্য লিজে যাচ্ছে চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল

17

কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ প

18

গলাটিপে বৃদ্ধ দম্পতিকে হত্যা করে সর্বস্ব নিয়েগেল মৌসুমী শ্রম

19

মণিরামপুরে কৃষকের ফল ধরন অবস্থায় পেঁপে ও কলা গাছ কেটে ফেলার

20