এস এম আশরাফী বুলবুল।।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে। এই প্রেক্ষাপটে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনয়নের দৌড়ে এগিয়ে আছেন সাবেক পাকুন্দিয়া সরকারি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের জিএস, ক্লিন ইমেজধারী নেতা ও বিশিষ্ট ব্যাবসায়ী, আলহাজ্ব আহমেদ ফারুক খোকন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি হাইকমান্ড থেকে তিন ধাপে মনোনয়ন যাচাই-বাছাইয়ের কাজ চলছে। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জরিপ করা হয়েছে, এবং তাতে আহমেদ ফারুক খোকনের জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা স্পষ্টভাবে উঠে এসেছে। তৃণমূল পর্যায়ে তার শক্তিশালী অবস্থান এবং রাজপথে দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকার ইতিহাস তাঁকে কেন্দ্রীয় দপ্তরের অগ্রাধিকার তালিকায় তুলে এনেছে।
বিশ্লেষকরা মনে করেন, এবারের নির্বাচন অতীতের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতামূলক এবং স্বচ্ছ হতে যাচ্ছে। তরুণ ভোটারদের ভূমিকা, গণমানুষের প্রত্যাশা এবং সোশ্যাল মিডিয়াভিত্তিক প্রচারণার কারণে প্রার্থীদের ক্লিন ইমেজ ও ব্যক্তিত্ব আরও বেশি গুরুত্ব পাচ্ছে। এই প্রেক্ষাপটে যেসব প্রার্থী জনমানুষের সঙ্গে সম্পৃক্ত, মাঠের রাজনীতিতে সক্রিয় এবং তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করতে সক্ষম, তারাই মনোনয়ন পাওয়ার সম্ভাবনায় এগিয়ে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী বিএনপির সামনে এবার বড় চ্যালেঞ্জ হলো সঠিক প্রার্থী নির্বাচন করে জনগণের আস্থা অর্জন করা। কিশোরগঞ্জ-২ আসনে আহমেদ ফারুক খোকনের মতো একজন পরিচ্ছন্ন ও ত্যাগী নেতার উপস্থিতি দলের জন্য একটি ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হচ্ছে।
বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে কয়েকজন সিনিয়র নেতা বলেন, “আমরা ত্যাগী, জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থীদেরই মনোনয়ন দিতে চাই। আগামী নির্বাচনে বিএনপি নতুন নেতৃত্ব, সাহসিকতা এবং জনসম্পৃক্ততার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চায়।”
উনারা আরও বলেন, “দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য পরিবেশ তৈরি করা জরুরি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি ইতিবাচক ভূমিকা পালন করছে।”
আহমেদ ফারুক খোকনের ঘনিষ্ঠজনরা জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনগুলো সুসংগঠিত হয়েছে। তিনি শুধু রাজনৈতিকভাবে নয়, মানবিক ও সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও একটি উদাহরণ।
সবদিক বিবেচনায় কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়নের দৌড়ে সাবেক জিএস আলহাজ্ব আহমেদ ফারুক খোকনের অবস্থান এখন বেশ শক্তিশালী। কেন্দ্রীয় জরিপ, তৃণমূল জনপ্রিয়তা এবং রাজপথের লড়াইয়ে সক্রিয় অংশগ্রহণের কারণেই তার নাম বারবার আলোচনায় উঠে আসছে। শেষ পর্যন্ত মনোনয়ন কার পক্ষে যায়, তা সময়ই বলবে। তবে দলের অভ্যন্তরে যেসব যোগ্যতা ও মানদণ্ডে যাচাই চলছে, তার অনেকগুলোতেই এগিয়ে আছেন আহমেদ ফারুক খোকন।
মন্তব্য করুন