জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ছাত্রলীগের মাস্ক ও হেলমেট পরে বিক্ষোভ মিছিল

শহীদুজ্জামান শুভ 
কিশোরগঞ্জ প্রতিনিধি 

আন্তর্জাতিক ট্রাইবুনাল বাতিল ও ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকেলে ছড়িয়ে পড়া ভিডিওতে জেলা শহরের সতাল এলাকায় জেলা পরিষদের সামনের রাস্তায় ব্যানার নিয়ে বেশ কয়েকজনকে মিছিল করতে দেখা যায়। তাঁদের মুখে মাস্ক ও কয়েকজনের মাথায় হেলমেট পরা ছিল।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলার সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন।

ভিডিওতে দেখা যায়, জেলা শহরের সতাল এলাকায় জেলা পরিষদের সামনের ব্যস্ততম রাস্তায় 'অবৈধ ট্রাইবুনাল মানি না, মানবো না' ব্যানার নিয়ে বেশ কয়েকজন মিছিল করছে। কিশোরগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিকের ছবিসহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবিসম্বলিত ব্যানার হাতে নিয়ে মিছিল করছে। তাঁরা বিভিন্ন স্লোগান দিচ্ছে 'বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে।' অ্যাকশান, অ্যাকশান, ডাইরেক্ট অ্যাকশন।

নাম প্রকাশে অনিচ্ছুক সতাল এলাকার কয়েকজন বলেন, মিছিলটি সর্বোচ্চ ৫ মিনিট স্থায়ী ছিল। সবার মুখে মাস্ক ছিল, তাই কারও চেহারা চেনা যায়নি। পরে তাঁরা দ্রুত স্থান ত্যাগ করেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ভিডিওটি আমরা দেখেছি। মিছিলটি কারা করেছে খুব দ্রুতই তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন, চৌদ্দগ্

1

এনটিআরসিএ নিয়োগ চক্রের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক শিক

2

নারীকে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল ঘটনার নেপথ্যে যা জানা

3

গোয়ালন্দ ঘাট থানা ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম নেতৃত্বে

4

কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা

5

একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না : জামায়াত আ

6

এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিজান শ

7

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি'র মনোনয়ন বঞ্চিত শাহীন শওকতের সমর্থকদ

8

কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

9

নাসিরনগরে বাড়ছে শীতের প্রকোপ, ফুটপাতে শীতবস্ত্র বিক্রির ধূম

10

বেতন-স্কেল ১০ম গ্রেডের দাবীতে মাদারীপুরে মেডিকেল টেকনোলজিস্ট

11

নোয়াখালী ২ আসনে মনোনয়ন প্রত্যার করেন তোফাজ্জল হোসাইন মানিক

12

মাদারীপুরে কোপানো ও শ্লীলতাহানির ঘটনা সপ্তাহ পার হলেও মামলা

13

নান্দাইলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষে কাজ করার আহ্বান

14

টাঙ্গাইলের ৩ বিদ্রহী প্রার্থী দল থেকে বহিষ্কার

15

ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

16

ব্রাহ্মণবাড়িয়া 'র সরাইলে খালেদা জিয়া 'র রোগমুক্তি ও সুস্থ

17

সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্র

18

সুখের মোহ

19

বোগলাবাজার সড়কে অটোরিকশা দুর্ঘটনা

20