জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কিন্ডারগার্টেন ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি সনদ প্রদান অনুষ্ঠিত

সাদ্দাম হোসাইন বেলকুচি  প্রতিনিধি :


“শিক্ষাই জাতির মেরুদণ্ড” এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ কিন্ডারগার্টেন ফাউন্ডেশনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

সোমবার সকালে ৩রা নভেম্বর সনদ প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বাংলাদেশ কিন্ডারগার্টেন ফাউন্ডেশনের সভাপতি মফিজুল আলম জোয়াদ্দার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফরিন জাহান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব গোলাম কিবরিয়া বাবু সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মাহবুব আলম, কিন্ডারগার্টেন ফাউন্ডেশনের কার্যকরী সদস্য মাহবুবুর রশিদ শামীম।
অনুষ্ঠানে বেলকুচি উপজেলার ১৩টি স্কুলের ২১২ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি হিসেবে মোছাঃ আফরিন জাহান। 

অনুষ্ঠানে অতিথিরা বলেন, “শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-অভিভাবক ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টাই পারে একটি আলোকিত প্রজন্ম তৈরি করতে। এই ধরনের আয়োজন ভবিষ্যতে আরও ভাল ফলাফল অর্জনে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলে ব্যক্ত করেন।
পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত উপস্থাপনায় সঞ্চালনা করেন বেলকুচি পি এস,সি মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কাওছার আহমেদ।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। শেষে দেশ ও জাতির অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নিরাপত্তা দায়িত্ব পালনে ৫৩ বিজিবি

1

মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

2

মঞ্চায়িত হল কবি নজরুল ইসলামের" পুতুলের বিয়ে "

3

বিশ্ব কি শান্তির পথে, নাকি ধ্বংসের দ্বারপ্রান্তে

4

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রশিবিরের বি

5

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কাল ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে স্কু

6

কালিগঞ্জে জুমার নামাজ শেষে ব্যবসায়ীকে কুপিয়ে কান বিচ্ছিন্ন দ

7

নিয়ামতপুরে সড়কে কাঁচা বাজার জনদুর্ভোগ চরমে

8

আজ ঘোষণা হচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল

9

নরসিংদীতে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

10

বঙ্গোপসাগর থেকে লাইটার জাহাজে লাফিয়ে লাফিয়ে উঠলো ৩ মণ ইলিশ

11

পটুয়াখালী-৩ আসনে দলের সিদ্ধান্ত, জোটের সিদ্ধান্ত যাই হোক, বি

12

কালিগঞ্জের বিষ্ণুপুরে বাড়ি বাড়ি ধানের শীষ প্রচারণার উদ্বোধন

13

বামনায় মিথ্যা ভীত্তিহীন সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম

14

শমশেরনগর ডাকঘর অবহেলার আরেক নমুনা

15

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইন্স্যুরেন্স কর্মকর্তার ম

16

ভাঙ্গুড়ায় দম সিনেমার পূজা চেরির গায়েহলুদের ভিডিও ফাঁস

17

রাবিপ্রবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়ান হাই কমিশন প্রতিনিধিদে

18

ভাঙ্গুড়ায় মোটরসাইকেল ধাক্কায় শিশুর মৃত্যু

19

আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি মাছ জ

20