আহমদ সাঈদ
প্রকাশঃ 14-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেলসহ সড়ক সেতু নির্মাণের উদ্বোধন

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর বহু প্রতীক্ষিত রেল ও সড়ক সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৪ মে) সকালে চট্টগ্রামের সার্কিট হাউস প্রাঙ্গণে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এই উদ্বোধন করেন। এটি তাঁর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রামে প্রথম সফর।
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, “দক্ষিণ চট্টগ্রামের মানুষের বহুদিনের দাবি ছিল কর্ণফুলী নদীর ওপর নতুন একটি কালুরঘাট সেতু। বর্তমানে যে সেতুটি ব্যবহৃত হচ্ছে, সেটি ১৯৩১ সালে নির্মিত, যার কার্যকারিতা অনেক আগেই শেষ হয়েছে। নতুন সেতুটি নির্মাণের মাধ্যমে বোয়ালখালীসহ দক্ষিণাঞ্চলের জনগণের যোগাযোগে নতুন দিগন্তের সূচনা হবে।”
তিনি আরও বলেন, ২০২৯ সালের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ করে ২০৩০ সালে এটি চালু করার পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী বক্তব্যে প্রফেসর ইউনূস বলেন, “কালুরঘাট ব্রিজ আমার শৈশব-কৈশোরের স্মৃতির অংশ। এটি শুধু একটি সেতু নয়, বরং চট্টগ্রামের ইতিহাস ও জনগণের আবেগের প্রতীক। নতুন সেতুটি নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে, চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। সেতু নির্মাণের এ উদ্যোগ দক্ষিণ চট্টগ্রামবাসীর জন্য উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত বহন করছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির করুন মৃত্যু

1

আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে কাউনিয়ায় আইনশৃঙ্খলা

2

আমরা সব বিষয়ে ছাড় দিয়েছি, কিন্তু এবার নয়

3

টাংগাইলের নাগরপুরে ভলিবল ও ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত

4

জাতীয় নির্বাচন বিলম্বের চেষ্টা চলছে বলে অভিযোগ ফয়জুল করীমের

5

সিলেটের পর এবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও প্রার্থী পরিবর

6

কালিগঞ্জে কৃষকের অন্তরালে সার সিন্ডিকেট

7

কালকিনিতে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ স্বামীর বি

8

মাদারীপুরে জামায়াতের এমপি প্রার্থীর সমর্থনে মোটরসাইকেল শোভায

9

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিমের সাথী সমাবেশ

10

পাবনা ফরিদপুর নকল দুধ তৈরির দায়ে ২ জনের জরিমানা ও কারাদণ্ড

11

বান্দরবানে সাম্প্রতিক ধর্ষণ ঘটনার বিচারের দাবিতে পিসিসিপি’র

12

গড়েয়ায় গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে শীতবস্ত্

13

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আহ্বান

14

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু

15

সরাইলে পুলিশের হাত থেকে যুবলীগ নেতা ছিনতাই

16

পাবনা ০৩আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, বিএনপির চার নেতাক

17

বাঁধ নির্মাণে অনিয়ম মনপুরায় মানববন্ধন

18

নগরীতে পুলিশ সদস্যের কাছ থেকে বোনের বিয়ের টাকা ছিনতাই, গ্রেফ

19

প্রকৃতি–পরিবেশ–জীবন

20