জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুল আক্তার।।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শামীম হোসেন, মানিক, বাবুল, আরিফ, সুজনসহ আরও অনেকে।
আলোচনায় শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, পরীক্ষার প্রস্তুতি, শৃঙ্খলা রক্ষা এবং নৈতিক মূল্যবোধ গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, শুধুমাত্র পাঠ্যবই মুখস্থ নয়, বরং বাস্তব জীবনে শিক্ষার যথাযথ প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিয়মিত পড়াশোনা, শিষ্টাচার চর্চা এবং সময়ের সঠিক মূল্যায়নের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেন শিক্ষকরা।
সভায় প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে অভিভাবকরা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং শিক্ষার্থীদের সমস্যা ও পরামর্শ শিক্ষকদের কাছে তুলে ধরেন।
মতবিনিময় শেষে শিক্ষক-অভিভাবকদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয় এবং একটি সুন্দর ও আদর্শ শিক্ষা পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎কুড়িগ্রামে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের স্মারকলিপি প্রদা

1

মোহনগঞ্জে শিক্ষকের বেত্রাঘাত ভয়ে ৪ শিক্ষার্থী আহত

2

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির লটারি অনুষ্ঠিত

3

সাতক্ষীরা রেঞ্জের দুই কর্মকর্তার বিরুদ্ধে কৌশলে ঘুষ লেনদেনের

4

জামালপুর -১ আসনে মনোনয়ন পেয়েছেন এম. রশিদুজ্জামান মিল্লাত

5

বান্দরবানের আলীকদমে মাতামুহুরি নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

6

টেলিভিশন রিপোর্টাস ইউনিটি নর্থ টাঙ্গাইল এর কমিটি গঠন সভাপতি

7

নোয়াখালীর সেনবাগে ছাত্রদল কর্তৃক মেধাবী সংবর্ধনা আয়োজন করেন

8

শঙ্খচিল যুবশক্তি ফাউন্ডেশন’-এর নবগঠিত কমিটির শপথ গ্রহণ

9

বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রচারণা কর্মসূচি

10

নওগাঁয় কুরিয়ার পার্সেলে লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার

11

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন

12

রংপুরে তুচ্ছ ঘটনায় ৩ শিক্ষার্থীকে মারধর, সংবাদ সংগ্রহে গিয়ে

13

বান্দরবানের লামায় প্রশাসনের বিরুদ্ধচারণকারীদের বিচার চেয়ে ম্

14

নারায়ণগঞ্জের তিন আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীদের মনোনয়নপত্

15

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম

16

দেশে একপক্ষীয় নির্বাচনের আশঙ্কা তৈরি হয়েছে: চরমোনাই পীর

17

সিরাজগঞ্জের রায়গঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতা

18

ভারতকে ধসিয়ে দিল বাংলাদেশ

19

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা হেফজ ও এতিমখানার ১৯তম

20