জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জ ফতেপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

এস এম শাহাদাত।।

সাতক্ষীরার কালিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ফতেপুর নবীন নগর ব্রীজ সংলগ্নে স্থানীয় জনতা ও প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন—কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের হযরত আলীর ছেলে রাইসুল ইসলাম (৩৩) এবং আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামের ফারুক হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮) তাদের কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।বিষয়টি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মণ্ডল এবং কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৯ এর (খ) ধারায় রাইসুল ইসলামকে এক বছর এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং জাহাঙ্গীর আলমকে ৯ এর (ক) ধারায় এক বছরের কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল জানান, মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরে মাছচাষিকে কুপিয়ে মারাত্ম

1

দশমিনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের রিকশা ও অটো শ্রমিক সমাবেশ অ

2

ঘাটাইলে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে হানাদারমুক্ত দিবস পালি

3

জনাব তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকীতে জানাই আন্তরিক শুভেচ্ছ

4

সরাইলের শাহজাদাপুর ইউনিয়নের স্বপ্নের সেতু উদ্বোধনের আগেই

5

রাজাপুরে খেলতে গিয়ে বিদ্যুৎবিহীন সোলারের তারে গলায় ফাঁস আটকে

6

দেশে বন্ধ হচ্ছে ক্লিনফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন

7

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাহিত্য মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাব

8

মণিরামপুরে শহীদ হাদির গায়েবানা জানাজা ও হত্যার বিচারের দাবিত

9

আদালতের রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণ

10

ভিডিও ধারণ কেন্দ্র করে যুবক খুন গ্রেফতার ৩

11

বেলকুচিতে গাঁজাসহ যুবক গ্রেফতার

12

নাসিরনগরে জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ১১তম সালান

13

জামালপুরে চারজনকে অপহরণ মামলায় যাবাজ্জীবন

14

আমীরে জামায়াতের জনসভা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের সাংব

15

বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর

16

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে দিনাজপুর পুলিশ সুপার কার

17

নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ

18

এলি ইমিগ্রেশন চেকপোষ্ট পরিদর্শন করলেন দিনাজপুরের পুলিশ সুপার

19

জাতিসংঘের আদালতে শুরু রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক শুনান

20