জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ইউএনও অনুজা মণ্ডলকে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

এসএম শাহাদাত  

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডল-কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  
প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু'র সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অনুজা মণ্ডল বলেন কালিগঞ্জে কর্মকাল আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। এই উপজেলার মানুষের আন্তরিকতা ও সহযোগিতামূলক মনোভাব আমাকে মুগ্ধ করেছে। প্রশাসনিক দায়িত্ব পালনে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা প্রশংসনীয়। আমি কালিগঞ্জের মানুষের জন্য হৃদয়ের গভীর থেকে শুভকামনা জানাই।সভাপতির বক্তব্যে শেখ সাইফুল বারী সফু বলেন,ইউএনও অনুজা মণ্ডল অত্যন্ত দক্ষ, সৎ ও মানবিক একজন প্রশাসনিক কর্মকর্তা। তার সময়ে কালিগঞ্জে অনেক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। তিনি একজন উদার প্রশাসক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মইনুল ইসলাম খান ,সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও ভুল্লীতে কুমারপুর উচ্চ বিদ্যালয় ১১ শিক্ষার্থী অসুস

1

নরসিংদীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

2

গফরগাঁওয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি-আহত-১০

3

গাজীপুরে রাত বারোটায় বিএনপি'র জনসভা, পোশাক শিল্পের রাজধানী

4

বুড়িমারী ইউনিয়ন যুবদলের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

5

অসহায় এসএসসি পরীক্ষার্থীর পাশে দাঁড়ালো "হৃদয়ে মঠবাড়ীয়া ফাউন

6

দিনাজপুর জেলার পুলিশ সুপার মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা

7

মিথ্যা নিকাহনামা ও মিথ্যা গনধর্ষণ মামলায় ন্যায়বিচারের দাবিতে

8

কাঠালিয়ায় বিএনপির আলোচনা ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

9

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১১টি ভারতীয় গরু ও চোরাকারবার

10

বামনায় ছাত্রদলের আনন্দ মিছিল-পথসভা অনুষ্ঠিত

11

মেঘনা নদীর ভাঙ্গনে নিঃস্ব শত শত পরিবার

12

ঘোড়াঘাটে দাবিহীন ১৫শ’ দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট

13

কিশোরগঞ্জে এতিম ও দুস্থ্যদের মাঝে দুম্বার মাংস বিতরণ

14

মৌলভীবাজার কুলাউড়ার সোহেল আমেরিকায় আটলান্টিক সিটি কাউন্সিল ন

15

বিএনপি নেতার কাছে ছাত্রদল নেতার চাঁদা দাবি, বালুমহালে হামলার

16

ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ির উদ্বোধন করলেন বাণিজ্য

17

ধানের শীষের প্রচারণার অংশ হিসেবে পদযাত্রা ও গণসংযোগ রংপুর- ব

18

টেকনাফ থানাধীন বাহারছড়া–হোয়াইক্যং পাহাড়ে অপহরণকারী চক্র নির্

19

ইরানে মুদ্রা সংকটে টানা বিক্ষোভ সরকারি ভবনে হামলার চেষ্টা

20