জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে ছাগল ও ভেড়ার বিনামূল্যে চিকিৎসা ও ভ্যাকসিন প্রদান ক্যাম্প অনুষ্ঠিত

এস এম শাহাদাত।।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বেড়াখালী গ্রামে প্রাণিসম্পদের সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসা ও ছাগল ভেড়ার ভ্যাকসিন প্রদান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।বুধবার ২৭ আগস্ট সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বেড়াখালী   কালীমন্দির মাঠে ও বেড়াখালি গুরুপদর বাড়ির সামনে ক্যাম্প আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কালিগঞ্জ।ক্যাম্পে প্রধান দায়িত্বে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে। এছাড়াও উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. উৎপল রায়, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মুজিবর রহমান এবং সরকারি এ আই টেকনিশিয়ান শেখ ইমরানুল ইসলাম।প্রধান অতিথি ডা. শংকর কুমার দে বলেন গ্রাম পর্যায়ে খামারিরা যাতে তাদের পশুদের সঠিক চিকিৎসা ও সুরক্ষা পান, সে লক্ষ্যেই আমরা এই ফ্রি ক্যাম্প আয়োজন করেছি। এই ধরনের কার্যক্রমের মাধ্যমে প্রাণিসম্পদের উৎপাদন ও খামারিদের আয় বৃদ্ধি পাবে।ক্যাম্পে স্থানীয় শতাধিক খামারির মাঝে বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর ভ্যাকসিন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।খামারিরা এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত এ ধরনের সেবার দাবিও জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্য জুইদন্ডী বন্ধু মহলের ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

1

হারাগাছ থানার অভিযানে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ

2

গণতন্ত্র অভিযাত্রায় জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

3

সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মানবতার দৃষ্টান্ত স্থাপন ক

4

ত্রয়োদশ জাতীয় নির্বাচনী কর্মীসভায় প্রসঙ্গে

5

ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষি

6

দোয়ারাবাজারে এসআই মনিরুলের নেতৃত্বে বিশেষ অভিযান

7

বরিশালে বেপরোয়া পুলিশ সদস্যের হামলায় আহত সাংবাদিক ফিরোজ মোস্

8

টগবী ২,৩,৪এবং'৫নং ওয়ার্ড মহিলা দলের নির্বাচনী প্রচারণার প্র

9

কিশোরগঞ্জ পৌরসভার গণভোট নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফল

10

ঋণের বোঝা আর মানসিক যন্ত্রণায় প্রাণ গেল তিন সন্তানের জননীর

11

ব্রাহ্মণবাড়িয়ার অনেক দেয়ালে দেয়ালে হাদির ‘উক্তি’

12

শাপলা কলি প্রতীকে ভোট চান সেনবাগের সুলতান মুহাম্মদ জাকারিয়া

13

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞত

14

ধনিজকরা আল-ফালাহ এস.আলী মডেল মাদ্রাসা অভিভাবক ও সুধী সমাবে

15

টাঙ্গাইলের ৮ আসনের মধ্যে ৭টিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষ

16

ঝালকাঠির দুটি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

17

মঙ্গলবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

18

অস্ত্র ঠেকিয়ে খামার থেকে ১২টি গরু লুট

19

নাসিরনগরে সাবেক সাংসদ সৈয়দ মোর্শেদ কামালের ১৩ তম মৃত্যু বার্

20