জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

কালকিনিতে আনসার ও ভিডিপি'র বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত

শাখাওয়াত হোসেন মোল্লা 
নিজস্ব প্রতিবেদক 

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সারা দেশের ন্যায় মাদারীপুরের কালকিনিতেও অনুষ্ঠিত হয়েছে আনসার ও ভিডিপি'র আয়োজিত বৃক্ষরোপণ অভিযান-২০২৫।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কালকিনি পৌরসভা চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার। উদ্বোধনী পর্ব শেষে উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, খালি জমি ও জনবহুল স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, কালকিনি আনসার ও ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ এজাজ খান, ইউনিয়ন দলনেতা ও শতাধিক আনসার-ভিডিপি সদস্যরা।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ‘পরিবেশ রক্ষা, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আমাদের এ কর্মসূচি। ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানো হবে।’বৃক্ষ মানুষের প্রকৃত বন্ধু আর এই বন্ধুকে যত্ন নিতে হবে। 

এ উদ্যোগে স্থানীয় বাসিন্দারাও বেশ উৎসাহিত। তারা মনে করছেন, এ ধরনের কার্যক্রম শুধু পরিবেশ রক্ষার জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই জীবন গঠনে সহায়ক হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে নারীসহ আটকের ভিডিও ভাইরাল: স্বেচ্ছাসেবক দল নেতা ব

1

চাটখিল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর অলিউল্লাহ বিরুদ্ধে কু-প্র

2

দিনাজপুর প্রেসক্লাব পরিদর্শনে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন

3

সাঁথিয়ায় নদীর মাটি বিক্রয়ের অপরাধে ৫ জনকে জরিমানা

4

মাদারীপুরে নিরাপদ অভিবাসনের লক্ষ্যে যশোর রাইটস এর সংবাদ সম্ম

5

দিনাজপুর ৫ আসনে বিএনপি'র মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ স

6

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা

7

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁ যুবদলের স্বপনসহ চার নেত

8

পাবনা ‎ঈশ্বরদী জেলা আমিরের উপরে আক্রমণ

9

জামালপুর-২ আসনে নির্বাচনি উত্তাপ

10

পুলিশ লাইন্সে নবনির্মাণাধীন ফোর্স ব্যারাক পরিদর্শন করলেন পুল

11

কোম্পানীগঞ্জে মদসহ মাদক ব্যবসায়ী আটক

12

দিনাজপুর সদর আসনে বেগম খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণার দাবিতে

13

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

14

জয়পুরহাট চিনিকলের সামনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্

15

‎নোয়াখালীতে হকার্স মার্কেট ব্যবসায়ী ওপর হামলা

16

দিনাজপুর-৬ আসনে মনোনয়নপত্র যাচাই শেষে নির্বাচনী কার্যক্রম শ

17

শ্রীমঙ্গলে বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসার বার্ষিক পুরস্কার

18

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত দায়িত্বে

19

কালিয়াকৈরে নকল সন্দেশ কারখানা বন্ধ করল উপজেলা প্রশাসন

20