জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় জঙ্গলে ঝুলন্ত হিরনের মরদহ ঘিরে রহস্য "আত্মহত্যা নাকি ঠাণ্ডা মাথার হত্যা

 উওম দাস 

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের চেওরাইট গ্রামের খদোরটেক এলাকায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—এই প্রশ্নে ধোঁয়াশা কাটেনি, বরং পরিবারের অভিযোগ ও ঘটনাস্থলের আলামত ঘটনাটিকে  রহস্যময় করে তুলেছে।

নিহত যুবকের নাম হিরণ (৩০)। তিনি কাপাসিয়া উপজেলার বড়দিয়া গ্রামের বাসিন্দা হারেছ আলীর ছেলে। মঙ্গলবার সকালে স্থানীয়রা একটি নির্জন জঙ্গলের ভেতরে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মরদেহটি ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে।
পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে উল্লেখ করলেও, নিহতের পরিবার সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। পরিবারের ভাষ্য অনুযায়ী, এটি আত্মহত্যা নয়—বরং একটি পরিকল্পিত হত্যা, হত্যাকারীরা ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করেছে।
নিহতের পিতা হারেছ আলী ক্ষোভের সঙ্গে বলেন,
“আমার ছেলেকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এই কাজ করেছে তার শশুরবাড়ির লোকজন। তারা আগেও আমাদের পরিবারকে হত্যার হুমকি দিয়েছিল। এটা কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না।”
তিনি আরও জানান, হিরণ দুই সন্তানের জনক। একজন মাদরাসায় পড়াশোনা করে, অন্যজন এখনও অপ্রাপ্তবয়স্ক। এমন অবস্থায় হিরণের আত্মহত্যার কোনো যুক্তিসংগত কারণ দেখছেন না পরিবারটি। 

স্থানীয়রা জানান, হিরণ ছিলেন অত্যন্ত দরিদ্র ও নিরীহ প্রকৃতির মানুষ। জীবিকার তাগিদে তিনি একটি ডিমের গাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন। আত্মহত্যা করার মতো কোনো আচরণ বা মানসিক অস্থিরতা তার মধ্যে কেউ দেখেনি বলে দাবি করেন তারা।

একাধিক স্থানীয় সূত্র জানায়, হিরণের সঙ্গে তার শশুরবাড়ির লোকজনের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই এই মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন অনেকেই।  হিরনের এক আত্মীয় বলেন, “সে আত্মহত্যা করার মানুষ ছিল না। নির্জন জঙ্গলের ভেতরে লাশ পাওয়া বিষয়টি খুবই সন্দেহজনক।”

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত হত্যা না আত্মহত্যা এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানান।
পুলিশের প্রাথমিক বক্তব্য এবং নিহত পরিবারের বক্তব্যে এই দুইয়ের মাঝে স্পষ্ট ফাঁক রয়ে গেছে। ফলে হিরণের মৃত্যু এখন আর একটি সাধারণ ঘটনা নয়; বরং এটি একটি সম্ভাব্য হত্যাকাণ্ডের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিরপেক্ষ তদন্ত ছাড়া উদঘাটন সম্ভব নয় বলে মনে করছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইগাতীতে উৎসবের আমেজে গ্রামের নাইট ক্রিকেট টুর্নামেন্ট অন

1

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের শিক্ষা ও সাংস্কৃতিক মনির

2

পোরশায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

3

নোয়াখালীতে ক্রয়কৃত জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

4

এবার রিশাদের ২ উইকেট ও ২ রান, মুলতানের সঙ্গে পারল না লাহোর

5

মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীসহ নিহত ২

6

চাঁপাইনবাবগঞ্জের ৫ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি ও ২টি মহিষ আ

7

তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করতে রামপুরায় বিএনপির কর্মী সভা

8

নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

9

দিনাজপুরে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

10

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বরিশালে জেলা আইনজীবী ফোরা

11

পিরোজপুর ২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর

12

‎মোটর বাইকের সংঘর্ষে এক পথ আরোহীর মৃত্যু

13

সোনাগাজীতে যুবদল কর্মীকে অস্ত্রের নাটক সাজিয়ে ফাঁসানোর অভিযো

14

ময়মনসিংহে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার

15

নোয়াখালীতে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

16

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ গণসংযোগ ও পথসভা

17

রাজশাহী জেলার তামাক নিয়স্ত্রণ ও বাস্তবায়নে লফস’র সভা অনুষ্ঠি

18

কোম্পানীগঞ্জ মহাসড়ক যেনো মরণফাঁদ সড়ক

19

ধর্মপাশায় আল্লাহ তায়ালা ও কুরআন অবমাননার প্রতিবাদে সমাবেশ ও

20