জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

কাঠালিয়ায় এনজিও কর্মীর ওপর হামলা, ধারালো অস্ত্রের কোপে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

মো. ইকবাল হোসাইন।।

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় গভীর রাতে ঘুমন্ত অবস্থায় এক এনজিও কর্মী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। দুর্বৃত্তরা ঘরের সিদ কেটে ভেতরে প্রবেশ করে তার পায়ের গোড়ালিতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৩ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুয়া গ্রামে।
আহত এনজিও কর্মীর নাম মো. আব্দুল খালেক মোল্লা (৪০)। তিনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত এবং ওই এলাকার মৃত আব্দুর রহমান মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের সিদ কেটে ভেতরে ঢুকে ঘুমন্ত অবস্থায় খালেক মোল্লার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে তার পায়ের গোড়ালির রগ কেটে যায়। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। তবে ঘর থেকে কোনো মালামাল নেওয়া হয়নি।
পরে স্থানীয়রা তাকে দ্রুত আমুয়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। ধারালো অস্ত্রের কোপে তার পায়ের গোড়ালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।এ ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মং চেনলা জানান, “বিষয়টি আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় ডা. শফিকুর রহমান চাঁদাবাজ-দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্ত

1

খালেদা জিয়া ছিলেন আপোষহীন এক সংগ্রামী নেত্রী-ব্যারিস্টার খোক

2

বাসাইলে সুজনের নতুন কমিটি

3

২০০ বছরের পুরনো কোরআন হাতে শপথ নিলেন মামদানি

4

র‌্যাব-১২, এর অভিযানে সিরাজগঞ্জে গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী

5

ফেসবুকে এমন স্বাধীনতা শেখ হাসিনার আমলে ছিলো না: স্বরাষ্ট্র উ

6

একজন সৎ কর্মঠ ও নিরহংকার মনের মানুষ ময়মনসিংহের ডিসি সাইফুর র

7

ধর্মপাশায় ইস্কন কে নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষো

8

সরাইলে ৫৪ তম সমবায় দিবসে বিধিমেনে চলার আহবান ইউএনও র

9

লাল-সবুজের পতাকায় বিদায় নিলেন বেগম খালেদা জিয়া

10

সমুদ্রতলের কেবল ক্ষতির অভিযোগে রাশিয়া থেকে আসা জাহাজ জব্দ ফি

11

তারেক রহমানকে দেখতে হোসেনপুরের ২০ হাজার নেতাকর্মী এখন রাজধান

12

গাইবান্ধা-৪ বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সহস্রাধিক নেতাক

13

চুনারুঘাটে অবৈধ ভালো উত্তোলনের মহোৎসব হুমকির মুখে করাঙ্গী নদ

14

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে যা জানা যাচ্ছে

15

নাসিরনগরে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

16

ছাতকে স্ত্রীর সাথে অভিমান করে নিটল কার্টিজ মিলের এক নিরাপত্

17

আবারও নিষিদ্ধ অ্যাথলেট জহির রায়হান

18

টাংগাইলের নাগরপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষি

19

মহিলা দলের সভাপতি নাজমা বেগম এর উদ্যোগে ধানের শীষের পক্ষে নি

20