মোঃ শরিফুল ইসলাম
প্রকাশঃ 13-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

কাজিপুরে দেশের চলমান পরিস্থিতি নিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা সভা ও প্রতিবাদী মিছিল

দেশের চলমান পরিস্থিতি নিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে  কাজিপুর উপজেলা বিএনপির শীর্ষ নেতৃত্বের  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  । আজ সকাল ১০ ঘটিকায় কাজিপুর উপজেলা বিএনপির দলীয় প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে  দলীয় নেতাকর্মীদের  সচেতন ও শান্ত  থাকতে নির্দেশ দিয়েছেন কাজিপুর উপজেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব। তারা বলছেন, কোন ষড়যন্ত্রে পা না দিয়ে  মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি পর্যালোচনা করতে হবে। দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে   ঘোলা পানিতে মাছ শিকার করতে পতিত স্বৈরাচারের দোসরা বার বার চেষ্টা চালিয়ে যাচ্ছে!তাদের সেই প্রচেষ্টা কখনোই সফল হবে না ইনশাআল্লাহ। তারা বিএনপিকে তথা বিএনপির নেতাকর্মীদের নাম জড়িয়ে মিথ্যা বানোয়াট বিভ্রান্তকর প্রোপাগান্ডা চালিয়ে জনগনকে বিএনপির বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে! তাদের সেই প্রচেষ্টা কখনোই সফল হবে না।  জনগণকে সাথে নিয়ে বিএনপি তাদের দাঁতভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ। 
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপি মূলশক্তি। সুতরাং জনগণের জানমালের কোন ক্ষতি হলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা  হাত গুটিয়ে বসে থাকবে না ইনশাআল্লাহ। সন্ত্রাসীদের আস্থানা কাজিপুরের মাটিতে  হবে, স্বৈরাচারীদের আস্থানা কাজিপুরের মাটিতে হবে।মব সৃষ্টি করে কাজিপুরের মাটিতে কোন নৈরাজ্য,বিশৃঙ্খলা বা সহিংসতা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।  উক্ত আলোচনা সভায়  উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপি সাবেক সফল সভাপতি জননেতা সেলিম রেজা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, কাজিপুর উপজেলা বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আঃ সালাম, সাবেক সিনিয়র সহসভাপতি এড.রবিউল হাসান, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক তাহযিবুল এনাম তুষার, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু, 
সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, সাজ্জাদুর রহমান বাবলু, শহিদুল ইসলাম বাবু,সাবেক সহ সাংগঠনিক ইমরান হোসেন মন্জু, উপজেলা যুবদলের আহবায়ক মনজুর রশিদ রানা, সদস্য সচিব মজিবুর রহমান, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক জুয়েল রানা, সদস্য সচিব শামীম রেজা রুবেল, ছাত্রদলের আহবায়ক রাশেদুল হাসান রিপন, যুগ্ম আহবায়ক আশিক মাহমুদ, আসিফ সরকার  সহ কাজিপুর উপজেলা  ও পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে নেতাকর্মীদের নিয়ে চলমান দেশবিরোধী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার চান্দিনায় জমি বিরোধকে কেন্দ্র করে মারধর

1

আমি এমপি হলে সাতক্ষীরা–দেবহাটার প্রতিটি মানুষই এমপি হবে: লাঙ

2

জামায়াতের সাথে জোট করায় গোয়ালন্দে এনসিপি নেতার পদত্যাগ

3

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

4

বাঞ্ছারামপুরে পদ্মা অয়েল পিএলসি’র কম্বল বিতরণ অনুষ্ঠিত

5

টাঙ্গাইলের বিশাল জনসভায় বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান

6

চরফ্যাশন কলেজ ছাত্রদলের সদস্য সচিব নুরে আলম মৃধার নেতৃত্বে ব

7

গোমস্তাপুর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

8

হঠাৎ চাকরিচ্যুত হাজারো ব্যাংক কর্মচারী

9

শহীদ জিয়া স্মৃতি সংসদ সালথা উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

10

পোরশায় উৎসব মুখর পরিবেশে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পাল

11

বান্দরবানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

12

হাড়কাঁপানো শীতেও উত্তাল শাহবাগ: 'হাদী মানে আজাদী' স্লোগানে ম

13

জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে পাঁচবিবি পাঁ

14

বেনাপোল সীমান্তে বিদেশি মদসহ চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি

15

আদালতে হাজিরা দিতে এসে ট্রাকের চাপায় নিহত বিচারপ্রার্থী, চাল

16

বান্দরবানে শাশুড়ির গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল গ্রেপ্তার ২

17

এআই দিয়ে ফাঁসানোর চেষ্টা, কোটি টাকার চাঁদা দাবি বগুড়া-০৪ আস

18

পাঁচবিবিতে ইয়ানুর হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের যৌথ অভি

19

বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক

20